1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনামঃ
১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ১৪, আহত ২২ বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরো বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার বাতাস মাঝারিমানের রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার আরো ৪১৮ প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট: সালাউদ্দিন তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ধাপে ধাপে গ্যাসের সংকট কমে যাওয়ার আশা তথ্য উপদেষ্টার

শেখ হাসিনার নেতৃত্বে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব : মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ মে, ২০২৩
  • ৬৯ Time View

শেখ হাসিনার নেতৃত্বে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

রোববার (২৮ মে) দুপুরে কক্সবাজারের রামুতে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধনকালে এসব মন্তব্য করেছেন তিনি। রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা মুস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী।

আ ক ম মোজাম্মেল হক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষকে সামাজিক নিরাপত্তার বলয়ে নিয়ে এসেছেন। এখন মানুষ অভুক্ত ও গৃহহীন থাকে না। দেশের শাসনব্যবস্থায় বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২৩ বছর আমরা দেশ পরিচালনা করছি। বিএনপি-জামায়াত ও এরশাদ ২৯ বছর দেশ শাসন করেছে। তালিকা করে দেখুন, কারা দেশের উন্নয়ন বেশি করেছে। আজকের বাংলাদেশের উন্নয়নের চিত্র দেখলে বুঝতে পারা যায় কার আমল ভালো ছিল।

এ সময় বিশেষ অতিথির বক্তব্য দেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিভীষণ কান্তি দাশ, রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল, বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছার, নুরুল হক চেয়ারম্যান, সিরাজুল হক রেজা, আবু আহমদ, জাফর আলম চৌধুরী। এ ছাড়াও অনুষ্ঠানে মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মোহাম্মদ সানোয়ার হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ প্রকল্পের পরিচালক আব্দুল হাকিম, কক্সবাজার এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. মামুন খান উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ