1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনামঃ
১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত ১৪, আহত ২২ বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরো বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার বাতাস মাঝারিমানের রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার আরো ৪১৮ প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট: সালাউদ্দিন তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে ‘হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ধাপে ধাপে গ্যাসের সংকট কমে যাওয়ার আশা তথ্য উপদেষ্টার

গাজীপুরে ৫০ শতাংশের মতো ভোট পড়েছে : ইসি আলমগীর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩
  • ৭০ Time View

নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, গাজীপুরের নির্বাচন অত্যন্ত সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অবাধ হয়েছে। যেসব প্রার্থীরা নির্বাচনে অংশগ্রহণ করেছেন, বিশেষ করে মেয়র পদপ্রার্থীরা বলেছেন, নির্বাচনি ব্যবস্থায় তারা অত্যন্ত সন্তুষ্ট। এবং বলেছেন, যে ফলাফলই আসুক না কেন, তারা সেটা মেনে নেবে।
আজ বৃহস্পতিবার (২৫ মে) বিকেলে ইসি কমিশনার বলেন, আমরা রিটার্নিং অফিসার, প্রিসাইডিং ও সহকারী প্রিসাইডিং অফিসার, অবজারভার ও গণমাধ্যমকর্মী; সবার কাছ থেকে আমরা একই খবর পেয়েছি, গাজীপুরের নির্বাচন অত্যন্ত সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অবাধ হয়েছে। যেসব প্রার্থীরা নির্বাচনে অংশগ্রহণ করেছেন, বিশেষ করে মেয়র পদপ্রার্থীরা বলেছেন, নির্বাচনি ব্যবস্থায় তারা অত্যন্ত সন্তুষ্ট।
কোনো কোনো কেন্দ্রে দেখা গেছে, সন্ধ্যা ৬টা পর্যন্তও ভোটগ্রহণ করা হয়েছে। এ সম্পর্কে প্রশ্ন করা হলে মো. আলমগীর বলেন, নির্বাচনি আইনেই আছে, ভোটগ্রহণ শেষ হওয়ার আগে কেউ যদি বেস্টনির মধ্যে থাকে, তাহলে তাদের ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটগ্রহণ চালিয়ে যেতে হবে। এটা ব্যালটের ক্ষেত্রে যে নিয়ম, ইভিএমনের ক্ষেত্রেও সেই নিয়ম। কখনো ভোটারদের বুঝতে একটু অসুবিধা হয়, সেজন্য ভোট গ্রহণে একটু দেরি হয়। কত শতাংশ ভোট কাস্টিং হয়েছে, এমন প্রশ্নে মো. আলমগীর বলেন ৷ কত শতাংশ ভোট পড়েছে তা এখনি নিশ্চিত করে বলতে পারছি না। তবে, আমরা আশা করছি যে, ৫০ শতাংশের কম হবে না। ভোট গণনা শেষে নির্দিষ্ট করে বলা যাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ