1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মারা গেছেন ৫৫ দুপুর পর্যন্ত রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার

চ্যাম্পিয়নদের হারিয়ে লা লিগায় টিকে থাকল ভাইয়াদলিদ

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ মে, ২০২৩
  • ৬৫ Time View

লা লিগা চ্যাম্পিয়ন হয়ে বার্সেলোনা যেন খেই হারিয়ে ফেলেছে। শিরোপা নিশ্চিত হওয়ার পর রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে হারের পর এবার ভাইয়াদলিদের বিপক্ষে একই ফলাফল।

 

অপরদিকে চ্যাম্পিয়ন দলটিকে হারিয় লিগে টিকে থাকার আশা বাঁচিয়ে রাখলো ভাইয়াদলিদ।
মঙ্গলবার রাতে ঘরের মাঠে বার্সেলোনাকে ৩-১ ব্যবধানে হারিয়েছে ভাইয়াদলিদ। আত্মঘাতী গোল করে শুরুতেই ক্লাবটিকে এগিয়ে দেন ক্রিস্টেনসেন। কিছুক্ষণ পর ব্যবধান বাড়ান কাইল ল্যারিন। বিরতির পর বার্সার জালে আরও একটি গোল ঠুকে দেন গনসালো প্লাতা। শেষদিকে বার্সার হয়ে একমাত্র গোলটি করেন রবের্ত লেভানডোভস্কি।

 

ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় ভাইয়াদলিদ। বাঁ দিক থেকে ভালেন্সিয়া ফুটবলারের শট হেডে ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই পাঠিয়ে দেন ক্রিস্টেনসেন। ২২তম মিনিটে ব্যবধান বাড়ান ল্যারিন। বক্সে প্লাতা ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পট কিকে বল জালে পাঠাতে ভুলেননি ভাইয়াদলিদ ফরোয়ার্ড।

 

বিরতির পর অবশ্য আক্রমণের পরিমাণ বাড়ায় বার্সা। তবে ভাইয়াদলিদের রক্ষণভাগের নৈপুণ্যে গোল পাওয়া হচ্ছিলো না দলটির। উল্টো ৭৩তম মিনিটে ব্যবধান আরও বাড়ায় স্বাগতিক ক্লাবটি। বক্সে বল টেনে নিয়ে পাস প্লাতাকে পাস দেন ল্যারিন। দারুণ শটে বার্সা গোলরক্ষকে পরাস্ত করে বল জালে পাঠান একুয়েডরের মিডফিল্ডার।

 

চ্যাম্পিয়ন্স বার্সেলোনা ৩৬ ম্যাচে ২৭ জয় ও ৪ ড্রয়ে বার্সেলোনার ৮৫ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে। দুইয়ে থাকা আতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ৭২। ৭১ পয়েন্ট নিয়ে তিনে রিয়াল মাদ্রিদ। ৩৬ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে ১৭ নম্বরে ভাইয়াদলিদ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ