1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
‘ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী’ কারাগারে নেওয়ার পথে তানভীরের সঙ্গে আদালত চত্বরে যা ঘটল টানাটানি করলে জুলাই আমাদের কারও থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে তারা দেশে এলে ‘রাজপথে দেখা হবে’ ইনশাআল্লাহ: রাষ্ট্রপতি প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামব, আমিও নামব: আসিফ নজরুল ফ্যাসিবাদের পরাজয়, গণতন্ত্রের বিজয় হয়েছে: তথ্যমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া জগলুল পাশা গ্রেপ্তার শেখ হাসিনার জন্য ভারত মায়াকান্না করছে: রিজভী জুলাই সনদ প্রতিটি অক্ষরে অক্ষরে আমরা বাস্তবায়ন করবো: ফরহাদ হোসেন আজাদ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের টিকেট পাবেন যেভাবে

অসাধু ব্যবসায়ীদের কালো তালিকাভুক্ত করা হবে : শিল্পমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ২০ মে, ২০২৩
  • ৭৩ Time View

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, অসাধু ব্যবসায়ীদের কালো তালিকাভুক্ত করা হবে।

শনিবার (২০ মে) দুপুরে রাজধানীর বিএসটিআই কার্যালয়ে বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ বলেন, নিয়মিত ব্যবসায়ীদের নিয়ে নানা অভিযোগ আসে। যারা অসাধু ব্যবসায়ী আছেন, তাদেরকে ব্যবসায়ী সংগঠনগুলোর তালিকা থেকে বাদ দিতে হবে। এসব বিষয়ে ব্যবসায়ী সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে। আমরা ব্যবসাবান্ধব সরকার।ব্যবসায়ীদের ছাড়া কোনো সরকার এগিয়ে যেতে পারবে না। আমরা চাই ব্যবসায়ীরা সর্বাত্মকভাবে আমাদেরকে সহযোগিতা করুক।

তিনি বলেন, আমরা সব ব্যবসায়ীকে অসাধু বলতে চাই না। কিন্তু বাজারে অসাধু ব্যবসায়ীদের সংখ্যা কম নয়। দিনে দিনেই পেঁয়াজের দাম বাড়িয়ে বাজারে অস্থিরতা তৈরি করা হয়েছে। আমরা বিষয়গুলো নজরে রাখছি। আমরা দেখছি, বাজারে ভেজাল পণ্যে সয়লাব হয়ে গেছে। এসব বিষয়ে ভোক্তা অধিদপ্তর ও বিএসটিআইকে কাজ করতে হবে।

শিল্পমন্ত্রী আরও বলেন, খেয়াল রাখতে হবে ব্যবসায়ীরা যেনো হয়রানির শিকার না হয়। তারা যেন নির্বিঘ্নে কাজ করতে পারেন। কোনো রকম বিব্রতকর অবস্থায় যেনো না পড়েন সেটিও ভোক্তা অধিদপ্তর ও বিএসটিআইকে খেয়াল রাখতে হবে। বাংলাদেশের প্রতিটি পণ্য যেন দেশীয় ও আন্তর্জাতিক বাজারে সমাদৃত হয়, আপনারা সে বিষয়টি খেয়াল রাখবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ