1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী’ কারাগারে নেওয়ার পথে তানভীরের সঙ্গে আদালত চত্বরে যা ঘটল টানাটানি করলে জুলাই আমাদের কারও থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে তারা দেশে এলে ‘রাজপথে দেখা হবে’ ইনশাআল্লাহ: রাষ্ট্রপতি প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামব, আমিও নামব: আসিফ নজরুল ফ্যাসিবাদের পরাজয়, গণতন্ত্রের বিজয় হয়েছে: তথ্যমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া জগলুল পাশা গ্রেপ্তার শেখ হাসিনার জন্য ভারত মায়াকান্না করছে: রিজভী জুলাই সনদ প্রতিটি অক্ষরে অক্ষরে আমরা বাস্তবায়ন করবো: ফরহাদ হোসেন আজাদ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের টিকেট পাবেন যেভাবে

ওয়ানডে সুপার লিগে তৃতীয় স্থানে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ মে, ২০২৩
  • ৯৩ Time View

আয়ারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের চেমসফোর্ডে সদ্য শেষ হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-০ ব্যবধানে জয় পায় বাংলাদেশ।
এই জয়ে তিন বছর ধরে চলা আইসিসির ওয়ানডে সুপার লিগে ভারত, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মতো ক্রিকেট পরাশক্তি দলকে টপকে তৃতীয় পজিশনে উঠে এসেছে বাংলাদেশ। বাংলাদেশের ওপরে আছে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড।
২০২০ সালে চালু হয় আইসিসি ওয়ানডে সুপার লিগ, যা ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের মূল বাছাইপর্ব হিসেবেও স্বীকৃত হয়। লিগের ফরম্যাট অনুযায়ী আইসিসির পূর্ণাঙ্গ সদস্য দেশগুলো ৩ বছরের চক্রে ২৪টি করে ম্যাচ খেলার কথা ছিল। বাংলাদেশসহ ৮টি দল সব ম্যাচ খেলেছে, তবে পাঁচটি দেশ বিভিন্ন কারণে খেলতে পারেনি।
২৪ ম্যাচ খেলে সবচেয়ে বেশি ১৬ জয়ে ১৭৫ পয়েন্ট অর্জন করে নিউজিল্যান্ড। ইংল্যান্ড দ্বিতীয় সর্বোচ্চ ১৫ ম্যাচ জয়ে ১৫৫ পয়েন্ট অর্জন করে। বাংলাদেশের মোট পয়েন্টও ইংল্যান্ডের সমান ১৫৫। রান রেটে পিছিয়ে থাকায় তৃতীয় স্থানে বাংলাদেশ।
পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ১৮ ম্যাচ খেলে ১২টিতে জিতে ১২০ পয়েন্ট নিয়ে তালিকার ৬ নম্বরে। ২১ ম্যাচে ১৩ জয়ে ১৩০ পয়েন্ট নিয়ে পাঁচে পাকিস্তান। দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন ভারতও খেলেছে ২১টি ম্যাচ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ