1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
দলীয় পদ থেকে সরে দাঁড়াচ্ছেন জোনায়েদ সাকি নওগাঁয় বৃদ্ধকে তুলে নিয়ে মারধরের অভিযোগ ইউএনওর বিরুদ্ধে নির্যাতিত গণমাধ্যমকর্মীদের তালিকা করা হচ্ছে : তথ্যমন্ত্রী জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য : অর্থমন্ত্রী খাল খনন বিপ্লব সমাপ্ত হলে স্বনির্ভর বাংলাদেশ অব্যাহত থাকত : পানিসম্পদমন্ত্রী কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে কাজ করছে সরকার : খাদ্য প্রতিমন্ত্রী সব চিকিৎসক-স্বাস্থ্যকর্মীর ছুটি বাতিল ২ হাজারের বেশি বন্দিকে মুক্তি দিল কিউবা কবরস্থান থেকে উদ্ধার হলো ৪১৪ গ্যাস সিলিন্ডার, আটক ১০ তেলের আমদানি-সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক : এলজিআরডি প্রতিমন্ত্রী

আসেনসিওর গোলে রিয়ালের জয়

Reporter Name
  • Update Time : রবিবার, ১৪ মে, ২০২৩
  • ৬০ Time View

রিয়াল মাদ্রিদ তাঁর সঙ্গে চুক্তি নবায়ন করবেন কিনা এখনো স্পষ্ট নয়। স্প্যানিশ সংবাদমাধ্যমে তাঁর বিকল্প হিসেবে কাকে ভাবা হচ্ছে সেই খবরও চলে আসছে। ঠিক মোক্ষম সময়েই যেন নিজের গুরুত্ব বোঝালেন মার্কো আসেনসিও। আজ গেটাফের বিপক্ষে রিয়াল যখন একটি গোলের জন্য হাপিত্যেশ করছে, তখন দুর্দান্ত এক শটে গোল এনে দিরেন ২৭ বছর বয়সী এই উইঙ্গারই।
যে গোলে চড়ে শেষ পর্যন্ত হেতাফেকে ১-০ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।
এ জয়ে ৩৪ ম্যাচ শেষে রিয়ালের পয়েন্ট ৭১, নগর প্রতিদ্বন্দ্বী অ্যাতলেটিকোর চেয়ে ২ পয়েন্ট বেশি। অবশ্য ৩৩ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে লিগ শিরোপা প্রায় নিশ্চিত করে ফেলেছে বার্সেলোনা।
তিনদিন পর চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের দ্বিতীয় লেগ ম্যানচেস্টার সিটির মাঠে। যে কারণে করিম বেনজেমা, রদ্রিগো, দানি কারভাহালদের বিশ্রাম দিয়ে হেতাফের বিপক্ষে একাদশ সাজান কার্লো আনচেলত্তি। গত বছরের সেপ্টেম্বরের পর এই প্রথম রিয়ালের শুরুর একাদশে জায়গা মেলে এডেন হ্যাজার্ডের।
তবে ম্যাচের মূল চরিত্র খুঁজে পেতে রিয়ালকে অপেক্ষা করতে হয়েছে ৭০ মিনিট পর্যন্ত। লুকাস ভাসকুয়েজের কাছ থেকে পাওয়া বলে ডি বক্সের বাইরে থেকে জোরালো গতির শট নেন আসেনসিও। বল গেটাফের গোলরক্ষকের বুকে লেগে জালে জড়ায়।
কাতার বিশ্বকাপের পর এটি আসেনসিওর নবম গোল। ২০২২ বিশ্বকাপের পর তাঁর মতো গোলে অবদান (৯ গোল+৫ সহায়তা) আর কোনো স্প্যানিশ রাখতে পারেননি।
শেষ পর্যন্ত এই এক গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ