1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ইউক্রেন যুদ্ধে সুবিধা নিতে রাশিয়া বিশ্বব্যাপী ক্ষুধাকে ব্যবহার করছে

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ মে, ২০২৩
  • ৭০ Time View

যুদ্ধে সুবিধার জন্য বৈশ্বিক ক্ষুধাকে কাজে লাগানোর অভিযোগ করে যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন মঙ্গলবার রাশিয়াকে ইউক্রেনীয় শস্য রপ্তানির চুক্তি আবারো নবায়নের চাপ দিয়েছে।
জাতিসংঘ ও তুরস্কের কূটনীতির পর গত জুলাই থেকে ব্ল্যাক সি গ্রেইন ইনিশিয়েটিভের অধীনে ইউক্রেনীয় শস্য বন্দর দিয়ে রপ্তানির অনুমতি দেয়া হয়। বিশ্বে খাদ্য ঘাটতি কমাতে এবং মূল্য হ্রাসে এই উদ্যোগ নেয়া হয়। বিশ্ব খাদ্য উৎপাদনের অন্যতম শীর্ষ এই দেশটিতে রুশ আগ্রাসনের পর বিশ্বব্যাপী খাদ্যশস্যের মূল্য বৃদ্ধি পায়।
তবে রাশিয়া ১৮ মে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে তৃতীয় মেয়াদে এই চুক্তি নবায়নে এখনো প্রতিশ্রুতি দেয়নি।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন সাংবাদিকদের বলেছেন, ‘সাম্প্রতিক দিনগুলোতে রাশিয়া আবার শস্য তুলতে ইউক্রেনের বন্দরগুলোতে যাত্রা করা জাহাজগুলোকে বাধা দিতে ফিরে এসেছে। এটি নিষ্ঠুর পদক্ষেপ, যার ফলে সরাসরি বিশ্ব বাজারে এবং আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং বিশ্বব্যাপী খাদ্য সরবরাহ কমে যাচ্ছে।’
তিনি, ‘পুনরায় খাদ্যশস্য রফতানি বন্ধ করার মাধ্যমে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধে মানুষের ক্ষুধাকে অস্ত্র হিসাবে ব্যবহার করার কথা বিশ্বকে স্মরণ করিয়ে দেন।’
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি, ব্লিঙ্কেনের সাথে কথা বলতে গিয়ে বলেছেন, রাশিয়ার ‘ব্ল্যাক সি গ্রিন ইনিশিয়েটিভ’ পুনরায় স্বাক্ষর করা উচিত এবং অবিলম্বে তা করা উচিত।’
ক্লেভারলি বলেন, ‘এই সংঘাতের সময় সুবিধা নিতে বিশ্বের সবচেয়ে দরিদ্র কিছু মানুষের ক্ষুধাকে ব্যবহার করা রাশিয়ার সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত।’
রুশ কর্মকর্তারা বলছেন, তারা এই উদ্যোগের সমান্তরাল অংশে অগ্রগতি দেখেননি যা রাশিয়ার খাদ্য ও সার রপ্তানিকে বাধাহীন করার সুযোগ তৈরি করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ