1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
স্থানীয় সরকারের সব অফিসের ছাদে সোলার প্যানেল বসানো হবে: মীর শাহে আলম বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: তথ্য উপদেষ্টা দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০১, মামলা ৫৩ ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে ‘একটি গাছ লাগান, হাজার প্রাণ বাঁচান’ শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপণ সংসদ অধিবেশন ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

নিউজিল্যান্ডের অকল্যান্ডে বন্যায় জরুরি অবস্থা ঘোষণা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ৬৭ Time View

নিউজিল্যান্ডের বৃহত্তম শহর অকল্যান্ডে ভারী বৃষ্টির পর বিভিন্ন স্থানে বন্যা দেখা দেওয়ায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। গুহায় নিখোঁজ হওয়া এক শিক্ষার্থীর সন্ধানে চলছে জোর উদ্ধার তৎপরতা।
ভারী বৃষ্টির কারণে মঙ্গলবার অনেক বাড়ির নিচতলা, গাড়ি রাখার জায়গা তলিয়ে গেছে। ওই এলাকায় রেল চলাচলও ব্যাহত হচ্ছে। এর আগেও ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে সাইক্লোন গ্যাব্রিয়েল অকল্যান্ডে আঘাত হেনেছিল। এতে প্রাণ হারিয়েছিলেন অন্তত ১১ জন।
ধারণা করা হচ্ছে, বুধবার সন্ধ্যা পর্যন্ত এই ভারী বৃষ্টি অব্যাহত থাকবে।
পরিস্থিতি বিবেচনায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। দুর্যোগ মোকাবেলা দলও বিভিন্ন জায়গায় ঘোরা ফেরা করে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
এই অবস্থায় জরুরি প্রয়োজন ছাড়া স্থানীয় বাসিন্দাদের ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
খবর বিবিসি

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ