1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে সংঘবদ্ধ ধর্ম ব্যবসায়ী গোষ্ঠী’ কারাগারে নেওয়ার পথে তানভীরের সঙ্গে আদালত চত্বরে যা ঘটল টানাটানি করলে জুলাই আমাদের কারও থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে তারা দেশে এলে ‘রাজপথে দেখা হবে’ ইনশাআল্লাহ: রাষ্ট্রপতি প্রয়োজনে আমরা আবারও রাজপথে নামব, আমিও নামব: আসিফ নজরুল ফ্যাসিবাদের পরাজয়, গণতন্ত্রের বিজয় হয়েছে: তথ্যমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া জগলুল পাশা গ্রেপ্তার শেখ হাসিনার জন্য ভারত মায়াকান্না করছে: রিজভী জুলাই সনদ প্রতিটি অক্ষরে অক্ষরে আমরা বাস্তবায়ন করবো: ফরহাদ হোসেন আজাদ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের টিকেট পাবেন যেভাবে

সমরেশ মজুমদার আর নেই

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ মে, ২০২৩
  • ৬৬ Time View

কালপুরুষসহ একাধিক কালজয়ী উপন্যাসের লেখক প্রখ্যাত কথাসাহিত্যিক সমরেশ মজুমদার মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১।

সোমবার (৮ মে) স্থানীয় সময় বিকেল ৫টা ৪৫ মিনিটে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি রোগে ভুগছিলেন।

বিষয়টি নিশ্চিত করে সমরেশ মজুমদারের বড় মেয়ে দোয়েল মজুমদার বলেন, বাবা আর নেই। তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। গত দু’তিন দিন তার অবস্থার অনেকটা উন্নতি ঘটে। আমরাও খুব আশাবাদী ছিলাম। কিন্তু সোমবার তার একটি মেজর কার্ডিয়াক অ্যাটাক হয়। সেখান থেকে আর প্রত্যাবর্তন হয়নি তার।

তিনি আরও বলেন, বাবার মরদেহ কাল সকালে শ্যামপুকুরের বাড়িতে কিছুক্ষণ রাখা হবে। এরপর সেখান থেকে শেষকৃত্যের জন্য বালিঘাটে নেওয়া হবে।

১৯৪২ সালের ১০ মার্চ উত্তরবঙ্গের জলপাইগুড়ির গয়েরকাটায় সমরেশ মজুমদারের জন্ম। ‘সাতকাহন’ থেকে ‘গর্ভধারিণী’, ‘উত্তরাধিকার’, ‘কালবেলা’, ‘কালপুরুষ’, অর্জুন, মেজরের অ্যাডভেঞ্চারসহ বাংলা সাহিত্যের একের পর এক ক্লাসিক সৃষ্টির রূপকার তিনি। ১৯৮৪ সালে সাহিত্যে আকাদেমি পুরস্কার লাভ করেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ