1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নির্ধারিত হবে রোহিঙ্গা সংকট দেশের পরিবেশ ও অর্থনীতির ওপর চাপ তৈরি করছে : সেনাপ্রধান

শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে জয়ার ‘অর্ধাঙ্গিনী’

Reporter Name
  • Update Time : রবিবার, ৭ মে, ২০২৩
  • ৯৩ Time View

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। খুব অল্প সময়ে অভিনয় দক্ষতায় টলিউডেও শক্ত অবস্থান তৈরি করেছেন তিনি। উপহার দিয়েছেন একের পর এক ব্যবসা সফল সিনেমা। এবার মুক্তি পেতে যাচ্ছে জয়া অভিনীত সিনেমা ‘অর্ধাঙ্গিনী’।

ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় সিনেমাটির পোস্টার শেয়ার করেছেন লাস্যময়ী এই অভিনেত্রী। এটি নির্মাণ করেছেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। ২০১৯ সালে শুরু হয়েছিল ‘অর্ধাঙ্গিনী’ সিনেমার শুটিং। নির্মাণ শেষে দীর্ঘ চার বছর পর আগামী ২ জুন মুক্তি পেতে যাচ্ছে এটি।

মূলত এক পুরুষের জীবনে দুই নারীর অবস্থানকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘অর্ধাঙ্গিনী’। একজন তার প্রাক্তন ও একজন বর্তমান। এই দুইজন নারীই সত্যিই সেই পুরুষের অর্ধাঙ্গিনী হয়ে উঠতে পেরেছিলেন কী না? সেটাই দেখা যাবে সিনেমায়।

এর আগে সিনেমার প্রথম যে পোস্টার প্রকাশ্যে এসেছিল, সেখানে একটি আপেলকে দুই সমান ভাগে কাটা অবস্থায় দেখা যায়। এ প্রসঙ্গে কৌশিক সেন এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘একটা আপেল সমান ভাগ করে কাটা, কোনো এক দিকে বেশি, কোনো এক দিকে কম নয়। এটার থেকে ভালো প্রতীক তো আর কিছু হতে পারে না।’

সিনেমায় জয়ার সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ নারী চরিত্রে অভিনয় করেছেন চূর্ণী গঙ্গোপাধ্যায়। এ ছাড়া এতে আরও রয়েছেন, অম্বরীশ ভট্টাচার্য ও পূরব শীল আচার্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ