1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
ইতিহাসের বৃহত্তর ক্রিপ্টো চুরিতে উত্তর কোরিয়াকে দায়ী করল এফবিআই দুর্নীতির মামলা: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছাল নোরা ফাতেহিকে দিল্লির আদালতের সমন নভেম্বরে মুক্তি: দেখার মতো ১২টি সিনেমা আইফার মঞ্চে ‘ধুরন্ধর’ পেল ১২ পুরস্কার, সেরা অভিনেত্রী-শিল্পী হলেন যারা বাংলাদেশ-ভারত বন্ধুত্বের সেতুবন্ধন লালন শাহ: দীনেশ ত্রিবেদী শ্রমিক অসন্তোষের মধ্যে ন্যূনতম মজুরি বোর্ড গঠন ঢাকা বিমানবন্দরে সরকারি কাজে বাধার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামানের জামিন প্রভাব বিস্তারের লড়াইয়ে আলজেরিয়া-মরক্কো মুক্তির আগেই যে রেকর্ড গড়লো শাহরুখের ‘কিং’

মেসির সঙ্গে বার্সেলোনাতে আসতে পারেন নেইমার!

Reporter Name
  • Update Time : শনিবার, ৬ মে, ২০২৩
  • ৯৪ Time View

ঋণে জর্জরিত বার্সেলোনা খেলোয়াড় বিক্রি করে আগামী মৌসুমের জন্য নতুন করে খেলোয়াড় কিনতে চায়। সেই সঙ্গে তারা চাচ্ছে আঁতুড় ঘরের ছেলে লিওনেল মেসিকে পুনরায় দলে ভেড়াতে। ইতোমধ্যে সে পথে তারা কাজ শুরু করেছে। তবে বিষয়টা যে সহজ হবে না তা তারা ভালোভাবেই জানে। মেসিকে দলে ভেড়াতে কাতালানরা ইতোমধ্যে মিটিং করেছে লা লিগা সভাপতির সঙ্গে। কিন্তু হ্যাভিয়ের তেবাসের কাছ থেকে এখনো কোনো সবুজ সংকেত পায়নি কাতালানরা।
তবে বিভিন্ন গণমাধ্যম জানাচ্ছে, ইতোমধ্যে নাকি মেসিকে অফারও করেছে বার্সেলোনা। আর মেসিও নাকি তাতে মৌখিক সায় দিয়েছেন, এখন অপেক্ষা তেবাসের সবুজ সংকেতের। তাহলে আসবে আনুষ্ঠানিক ঘোষণা।
কাতালান ক্লাবটিতে মেসির ফেরা নিয়ে গুঞ্জনের শেষ না হতেই চমকপ্রদ এক খবর দিয়েছে ফোর্বস। তারা জানিয়েছে মেসির সঙ্গে কাতালান ক্লাবটিতে ফিরতে পারেন ব্রাজিলিয়ান তারকা নেইমারও। এর পেছনে যথেষ্ট যুক্তিও দেখিয়েছে তারা। বার্সেলোনাও নেইমার পেতে চাইবে।
কেননা নেইমার কাতালান ক্লাবটি ছাড়ার পর এই পজিশনে অর্থাৎ লেফট উইংয়ে আর যোগ্য কোনো প্লেয়ার পায়নি। নেইমারকে হারানোর পর এই পজিশনে সে শুন্যতা তৈরি হয়েছে সেটা পুরণের জন্য আবারও নেইমারকে কিনতে পারে বার্সালোনা।
কিন্তু নেইমারকে কেনার জন্য তো টাকা লাগবে? ফোর্বস জানিয়েছে, নেইমারের প্রতি পিএসজি এতটাই বিরক্ত যে তাকে যদি ন্যায্য মূল্যে বিক্রি করতে না পারে তবুও নাকি লোনে ছেড়ে দিতে প্রস্তুত ফরাসি জায়ান্টরা। তাও আবার আগামী মৌসুমে। আর এই সুযোগটা নিতে পারে বার্সালোনা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ