1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

বিমান একটি অদক্ষ প্রতিষ্ঠান: অর্থমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১২
  • ১২১ Time View

বাংলাদেশ বিমানকে ‘একটি অদক্ষ প্রতিষ্ঠান’ আখ্যা দিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন,  যদি বাংলাদেশ বিমান থেকে সঠিকভাবে সেবা না দেওয়া হয় তাহলে বিমানের জন্য অর্থনৈতিক সাপোর্ট বন্ধ করে দেওয়া হবে।।

এত ভোগান্তির পরও যাত্রীরা বাংলাদেশ বিমান ব্যবহার করে উল্লেখ করে মন্ত্রী ক্ষোভও প্রকাশ করেন।
রোববার সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাড়ে নয় মাস বন্ধ থাকার পর পুনরায় চালু হওয়া লন্ডন-সিলেট ফ্লাইটের অবতরণকালে আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ফারুক খান।

শনিবার বাংলাদেশ সময় রাত ৯ টায় হিথ্রো বিমানবন্দর থেকে টু জেট এয়ারলাইনের বোয়িং-৭৭৭ এর ফ্লাইট ফ্লাইটটি রওয়ানা হয়ে রোববার সকাল ৮টা ৪০ মিনিটে সিলেট অবতরণ করে। এর আগে হিত্রোতে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে ফ্লাইটটির উদ্বোধন করেন চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম এবং সিলেট সিটি করপোরেশনের মেয়র বদর উদ্দিন আহমদ কামরান।

অনুষ্ঠানে বিশিষ্ট কলামিস্ট আব্দুল গাফফার চৌধুরী, যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সাইদুর রহমান, আতিকুর রহমান চিশতী, যুক্তরাজ্য আওয়ামী লীগ সভাপতি সুলতান মাহমুদ শরীফ, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।

৪১৯ জন যাত্রী নিয়ে ফ্লাইটটি সিলেট পৌঁছালে যাত্রীদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ফারুক খান।

প্রসঙ্গত, গত বছরের ১৬ ডিসেম্বর কুয়াশার অজুহাত দেখিয়ে সিলেট ওসমানী বিমানবন্দর থেকে বন্ধ করে দেওয়া হয়েছিলো বিমানের সিলেট-লন্ডন-দুবাই সরাসরি ফ্লাইট। সাড়ে ৯ মাস বন্ধ থাকার পর প্রধানমন্ত্রীর ঘোষণায় আবারো চালু হলো লন্ডন-সিলেট ফ্লাইট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ