1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাইবার আইনকে সময়োপযোগী করতে প্রয়োজনীয় আইনি সংস্কার করা হবে : তথ্যমন্ত্রী মাদক ব্যবসা ছেড়ে দেন, গর্তে পড়লে উদ্ধারের লোক থাকবে না: পানিসম্পদমন্ত্রী বৈশ্বিক পরিস্থিতি সমন্বয় করে সরকার এলপিজির দাম তাৎক্ষণিক কমিয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী ‘জাল যার, জলা তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা: মৎস্য প্রতিমন্ত্রী গণমাধ্যম শক্তিশালী হলে গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল দেশীয় প্রযুক্তিতে তৈরি সোলার সেচপাম্প দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার ঘোষণা বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল পদ্মা রেল সেতুর মাটি কাটা প্রকল্পের নকশা ও চুক্তিরই অংশ: রেলমন্ত্রী ‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী

৩০০ কোটি ডলার ঋণ দেবে দক্ষিণ কোরিয়া

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৫ মে, ২০২৩
  • ৭৯ Time View

বাংলাদেশকে সহজ শর্তে তিন বিলিয়ন অর্থাৎ ৩০০ কোটি মার্কিন ডলার ঋণ দেবে দক্ষিণ কোরিয়া। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় (প্রতি ডলার ১০৬ টাকা ধরে) ৩১ হাজার ৮০০ কোটি টাকা। মূলত মেট্রোরেল নির্মাণসহ অন্য প্রকল্পেও এই ঋণ ব্যবহার করা হবে।
বৃহস্পতিবার (৪ মে) দক্ষিণ কোরিয়ার ইনচনে ২০২৩-২৭ মেয়াদে তিন বিলিয়ন মার্কিন ডলারের নমনীয় ঋণ সহায়তার জন্য বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে একটি চুক্তি সাক্ষরিত হয়। বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী চুক্তিতে সই করেন। দক্ষিণ কোরিয়া সরকারের পক্ষে সই করেন কোরিয়ান এক্সিম ব্যাংকের প্রেসিডেন্ট হি সুং উন।
ইকোনমিক ডেভলপমেন্ট করপোরেশন ফান্ডের আওতায় এই বড় অঙ্কের ঋণ মিলবে। এর আওতায় বাংলাদেশের গুরুত্বপূর্ণ বৃহৎ প্রকল্পসমূহ বাস্তবায়ন করা হবে। এই ফ্রেমওয়ার্ক অ্যারেঞ্জমেন্টের আওতায় যেসব ঋণ চুক্তি সই হবে সেগুলোর বাৎসরিক সুদের হার হবে শূন্য দশমিক শূন্য ১ শতাংশ থেকে শূন্য দশমিক শূন্য ৫ শতাংশ। ঋণ পরিশোধের সময়সীমা ৪০ বছর এবং গ্রেস পিরিয়ড ১৫ বছর। তবে কর্মসূচির আওয়তায় বার্ষিক সুদের হার শূন্য দশমিক ৫ থেকে ১ শতাংশ এবং ঋণ পরিশোধের সময়সীমা ২৫ বছর। এক্ষেত্রে গ্রেস পিরিয়ড ৭ বছর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ