1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার মন্ত্রণালয়-সংস্থার সমন্বয়হীনতা দূর করা হবে আমার প্রথম কাজ : বিমানমন্ত্রী উপকূলের প্রত্যেকটি ঘরে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে : পরিবেশ প্রতিমন্ত্রী বড় চ্যালেঞ্জ মোকাবিলায় টিমওয়ার্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ: পার্বত্যমন্ত্রী দুর্নীতি ও অনিয়মে জড়িতদের ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি মঈন খানের মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর রিজভীর নেতৃত্বে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন জহির উদ্দিন স্বপন নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

গত সপ্তাহে ডিএসইতে প্রাধান্য ছিল মিউচ্যুয়াল ফান্ডের

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১২
  • ১৩৩ Time View

গত সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের কিছুটা ওঠানামা প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। তবে সপ্তাহের মোট ৫ কার্যদিবসেই ডিএসইতে দাম বাড়ার তালিকায় মিউচ্যুয়াল ফান্ডের প্রাধান্য ছিল বেশি।

ডিএসই’র ওয়েবসাইট থেকে জানা গেছে, গত সপ্তাহে ডিএসইতে দাম বাড়া শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ৫টিই ছিল মিউচ্যুয়াল ফান্ড।

সপ্তাহের লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বাড়ার শীর্ষে অবস্থান করছে প্রাইম ফিন্যান্স ফাস্ট মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। গত সপ্তাহে এ কোম্পানির শেয়ারের দাম ৩৬ দশমিক ৫৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

গত সপ্তাহে ফান্ডের মোট ৭ কোটি ৭৬ লাখ ২২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যার দৈনিক গড় দাঁড়ায় ১ কোটি ৫৫ লাখ ২৪ হাজার টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ’র (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই’র ওয়েবসাইট থেকে আরও জানা গেছে, ২০১০ সালে তালিকাভুক্ত ‘এ’ ক্যাটাগরির এ কোম্পানির শেয়ারের ফেসভ্যালু ১০ টাকা এবং মার্কেট লট ৫০০টিতে।

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার এ ফান্ডের বাজার মুলধন দাঁড়িয়েছে ৮০ কোটি টাকা। এছাড়া এ কোম্পানির পরিশোধিত মুলধন ১০০ কোটি টাকা। বাজারে এ কোম্পানির মোট ১০ কোটি শেয়ার রয়েছে।

সাপ্তাহিক দাম বাড়ার ভিত্তিতে ডিএসইর শীর্ষ দশ কোম্পানি হলো- প্রাইম ফিন্যান্স ফার্স্ট মি. ফান্ড (৩৬ দশমিক ৫৫ শতাংশ দাম বাড়ে), আইএফআইএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড (৩৫ দশমিক ০০ শতাংশ), ফনিক্স ফিন্যান্স ফার্স্ট মি. ফান্ড (৩৪ দশমিক ৩৩ শতাংশ), জুট স্পিনির্ (৩২ দশমিক ৯৯ শতাংশ),  ইউনাইটেড এয়ার(৩২ দশমিক ৩৫ শতাংশ), পিএইচপি ফার্স্ট মি. ফান্ড (৩১ দশমিক ৮২ শতাংশ), জেমিনি সি ফুড (৩১ দশমিক ০৩ শতাংশ), গ্রিন ডেল্টা মি. ফান্ড (৩০ দশমিক ৩০ শতাংশ), বঙ্গজ (২৭ দশমিক ৬৩ শতাংশ) এবং ফারা এইড (২৭ দশমিক ০০ শতাংশ)।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ