1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনামঃ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটরের সঙ্গে প্রিয়দেশ ডটকমের প্রধান সম্পাদক ও সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ সকালেই সড়ক দুর্ঘটনায় দুই জেলায় প্রাণ হারালেন ১৫ জন, আহত ৩৪ বনানীতে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে আটক ৭ নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৩ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী জাবিতে খাল পুনঃখননে বিশেষ টিম পাঠানো হবে: পানিসম্পদ মন্ত্রী এ্যানি চৌধুরী তালিকা প্রস্তুত করা হচ্ছে শীর্ষ মাদক কারবারিদের: স্বরাষ্ট্রমন্ত্রী ১০ আগস্ট এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, দেখবেন যেভাবে অফিস চলাকালে প্রাইভেট চেম্বারে চিকিৎসক, বরখাস্তের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর দ্রুতই শেষ হবে ইরান যুদ্ধ: ট্রাম্প

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৫ দিনের সফরে বেলজিয়াম যাচ্ছেন

Reporter Name
  • Update Time : সোমবার, ১ মে, ২০২৩
  • ৫৮ Time View

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বাংলাদেশ-ইউরোপীয়ন ইউনিয়নের সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে বেলজিয়ামে অবস্থিত ইউরোপীয়ান ইউনিয়নের সদর দপ্তরে সফর করবেন। আগামী ১-৫ মে আয়োজিত বিভিন্ন বৈঠকে অংশগ্রহণ করবেন।

প্রতিমন্ত্রীর সঙ্গে সফরসঙ্গী হবেন পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নাহিম রাজ্জাক।

সেখানে তিনি বৈঠক করবেন ইউরোপীয়ান ইউনিয়নের মন্ত্রী পর্যায়ের স্বরাষ্ট্র বিষয়ক কমিশনার উলভা জোহানসন, দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক কমিশনার জানেজ লেনারকিক, আন্তর্জাতিক অংশীদারিত্ব বিষয়ক কমিশনার জুটটা ইউপিলাইনেন, অর্থ ও বাণিজ্য বিষয়ক উপ-নির্বাহী কমিশনারের সঙ্গে।

এছাড়াও তিনি ইউরোপীয়ান ইউনিয়নের প্রতিমন্ত্রী/উপমন্ত্রী পর্যায়ের পররাষ্ট্র বিষয়ক ইউরোপীয়ান পার্লামেন্টের সভাপতি ডেভিড ম্যাকএ্যলিস্টার, আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক ইউরোপীয়ান পার্লামেন্টের সভাপতি বারনড ল্যাঙ্গে, মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি ইমন গিলমোর, ইউরোপীয়ান বিনিয়োগ ব্যাংকের সহ-সভাপতি ক্রিস পিটারসসহ উচ্চ পর্যায়ের বিভিন্ন প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন।

বেলজিয়াম সফর শেষে ৫ মে লন্ডনে যাত্রা করবেন প্রতিমন্ত্রী। যুক্তরাজ্যের রাজার অভিষেক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে যোগদানের কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ