1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মারা গেছেন ৫৫ দুপুর পর্যন্ত রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার

ভারতে ইনিংস ব্যবধানে জিতল বাংলাদেশ

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩
  • ৭২ Time View

ভারতে একমাত্র তিন দিনের ম্যাচে মুম্বাই অনূর্ধ্ব-১৬ দলকে ইনিংস ও ১৭৪ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বাংলাদেশের যুবারা। ম্যাচে ব্যাটিং, বোলিং কিংবা ফিল্ডিং তিন বিভাগেই দাপট দেখিয়েছে প্রাইম ব্যাংক-বিসিবির কম্বাইন্ড স্কুল ক্রিকেটের অনূর্ধ্ব-১৬ দল।

প্রথম ইনিংসে মাত্র ১৯০ রানে অলআউট হয়ে যায় মুম্বাই। জবাবে ব্যাটিং করতে নেমে দুই সেঞ্চুরিতে ভর করে ৮ উইকেটে ৪৪৬ রান করে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ দল।

এরপর ২৫৬ রানে পিছিয়ে থেকে মুম্বাই দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে মাত্র ৮১ রানে গুটিয়ে যায়। ফলে বাংলাদেশের যুবারা ইনিংস ও ১৭৪ রানের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে।

তিন দিনের ম্যাচের প্রথম দিনে আগে ব্যাট করতে নেমে অনিরুখের ৬৩ ও শ্রেয়াসের ৩৯ রানে ভর করে ৭৬.৩ ওভারে ১৯০ রানে অলআউট হয় মুম্বাই অনূর্ধ্ব-১৬ দল। সফরকারীদের পক্ষে দুইটি করে উইকেট লাভ করেন মোহাম্মদ সবুজ, সাইমুম রাতুল এবং আজিজুল তামিম।

এরপর প্রাইম ব্যাংক-বিসিবি কম্বাইন্ড ক্রিকেট দল তাদের প্রথম ইনিংসে দাপুটে ব্যাটিং করে। দ্বিতীয় দিনে ৮ উইকেটে ৪৪৬ রান নিয়ে ইনিংস ঘোষণা লাল সবুজের প্রতিনিধিরা। দলের পক্ষে শতক হাঁকানো সামিউন বশির রাতুল ১০৫ ও দেবাশীশ সরকার ১০১ রান করেন। এছাড়া ৮ রানের জন্য শতক হাতছাড়া করেন রিফাত।

সফরকারীরা ইনিংস ঘোষণা করলে সেদিন দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৪ রানেই দুই উইকেট হারায় মুম্বাই অনূর্ধ্ব-১৬ দল। তৃতীয় দিনে আর মাত্র ৭৭ রান যোগ করতেই অলআউট হয় তারা।

বিসিবি কম্বাইন্ড ক্রিকেট দলের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নেন শেখ ইমতিয়াজ শিহাব। এ ছাড়া ৩ উইকেট নেন সাইমুন রাতুল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ