1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনামঃ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটরের সঙ্গে প্রিয়দেশ ডটকমের প্রধান সম্পাদক ও সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ সকালেই সড়ক দুর্ঘটনায় দুই জেলায় প্রাণ হারালেন ১৫ জন, আহত ৩৪ বনানীতে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে আটক ৭ নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৩ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী জাবিতে খাল পুনঃখননে বিশেষ টিম পাঠানো হবে: পানিসম্পদ মন্ত্রী এ্যানি চৌধুরী তালিকা প্রস্তুত করা হচ্ছে শীর্ষ মাদক কারবারিদের: স্বরাষ্ট্রমন্ত্রী ১০ আগস্ট এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, দেখবেন যেভাবে অফিস চলাকালে প্রাইভেট চেম্বারে চিকিৎসক, বরখাস্তের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর দ্রুতই শেষ হবে ইরান যুদ্ধ: ট্রাম্প

বিমানবন্দরে ইয়াবাসহ গ্রেপ্তার ২

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩
  • ৮০ Time View

রাজধানীর বিমানবন্দর থানা এলাকা থেকে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় তাদের কাছ থেকে ৫ হাজার ৭০০ পিস ইয়াবা জব্দ করা হয়।

রোববার (৩০ এপ্রিল) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৩-এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।

গ্রেপ্তাকৃতরা হলেন মাদক কারবারি চক্রের মূলহোতা আব্দুল মোতালেব ওরফে রফিক (২৪) এবং তার অন্যতম সহযোগী মো. মাইন উদ্দিন মামুন (২৩)।

র‍্যাব-৩ এর অধিনায়ক বলেন, সুনির্দিষ্ট গোয়েন্দা সংবাদ ও তথ্য-প্রযুক্তির ভিত্তিতে বিমানবন্দর এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা মাদক কারবারে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।

লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, আসামিরা অবৈধ মাদকদ্রব্য ইয়াবা কক্সবাজার থেকে নিয়ে এসে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকাতে দীর্ঘদিন যাবৎ বিক্রয় করে আসছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ