1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

‘ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেন ডিসেম্বরের মধ্যে দৃশ্যমান হবে’

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১২
  • ১১৮ Time View

বাংলাদেশের অর্থনীতির লাইফ-লাইন বলে খ্যাত ঢাকা-চট্ট্রগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীত করার কাজ আগামী ডিসেম্বরের মধ্যে ৩২ কিলোমিটার দৃশ্যমান হবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের এমপি।

শুক্রবার দুপুরে যোগাযোগমন্ত্রী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী থেকে বারইয়ারহাট অংশের চার লেনের চলমান কাজ পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে মন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘‘এ প্রকল্পে কোনো আর্থিক সংকট নেই। সর্বোচ্চ পেশাদারিত্ব এবং স্বচ্ছতা ও নিষ্ঠার সঙ্গে জাতীয় গুরুত্বপূর্ণ এ প্রকল্পের কাজ দ্রুতগতিতে করার চেষ্টা চলছে। ডিসেম্বরের মধ্যে চার লেনের কাজ দৃশ্যমান হবে।’’

মন্ত্রী প্রকৌশলীদের কাজের গুণগতমান বজায় রেখে দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেন।

এছাড়া মন্ত্রী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট থেকে বাড়বকুণ্ড অংশের জরুরি সংস্কার কাজ আগামী পনের দিনের মধ্যে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের সময় নির্ধারণ করে দেন।

পরিদর্শন শেষে বারইয়ারহাট ক্যাম্পে স্থানীয় জনপ্রতিনিধি, প্রকৌশলী, কনসালটেন্ট ও সংশ্লিষ্ট ঠিকাদারদের সঙ্গে এক সভায় এ সকল নির্দেশনা দেন।

পরিদর্শনকালে ঢাকা-চট্টগাম মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের পরিচালক প্রকৌশলী ইবনে হাসান আলম, সড়ক ও জনপথ অধিদফতরের কুমিল্লা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মফিজুল ইসলাম রাজখান, ফেনী ও চট্টগ্রাম জোনের কর্মকর্তারা মন্ত্রীর সঙ্গে  ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ