1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটরের সঙ্গে প্রিয়দেশ ডটকমের প্রধান সম্পাদক ও সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ সকালেই সড়ক দুর্ঘটনায় দুই জেলায় প্রাণ হারালেন ১৫ জন, আহত ৩৪ বনানীতে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে আটক ৭ নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৩ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী জাবিতে খাল পুনঃখননে বিশেষ টিম পাঠানো হবে: পানিসম্পদ মন্ত্রী এ্যানি চৌধুরী তালিকা প্রস্তুত করা হচ্ছে শীর্ষ মাদক কারবারিদের: স্বরাষ্ট্রমন্ত্রী ১০ আগস্ট এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, দেখবেন যেভাবে অফিস চলাকালে প্রাইভেট চেম্বারে চিকিৎসক, বরখাস্তের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর দ্রুতই শেষ হবে ইরান যুদ্ধ: ট্রাম্প

মেট্রোরেল টঙ্গী পর্যন্ত সম্প্রসারিত হবে : সড়ক সচিব

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩
  • ৬৩ Time View

রাজধানীর গণপরিবহনে নতুন সংযোজন মেট্রোরেল উত্তরার দিয়াবাড়ি থেকে টঙ্গী পর্যন্ত সম্প্রসারিত হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী।
আজ শুক্রবার (২৮ এপ্রিল) জাপান থেকে সংবাদমাধ্যমকে তিনি এ কথা জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাপান সফরের সঙ্গী ছিলেন তিনি।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী বলেন, ‘প্রধানমন্ত্রীর উদ্যোগে ঢাকা মেট্রো (মেট্রোরেল) শুরু হয়েছে। মেট্রোরেলে এমআরটি লাইন-৬ উদ্বোধন করেছেন। ২০৩০ সালের মধ্যে ঢাকায় জনবান্ধব গণপরিবহন আনার নির্দেশনা দিয়েছেন তিনি।’
সড়ক সচিব আশা প্রকাশ করে বলেন, ‘আগামী নভেম্বরের মধ্যে আপ টু মতিঝিল পর্যন্ত লাইন-৬ সম্প্রসারিত হবে। লাইন-২ এবং ৬ দিয়াবাড়ি থেকে টঙ্গী সম্প্রসারণের কাজটুকু আমাদের বাকি। জাপান আরও কো-অপারেশন করবে। অন্য লাইনগুলো নির্মাণে জাইকা আগ্রহ দেখিয়েছে। সে কারণে জাপানের সঙ্গে চুক্তি সম্পাদিত হয়েছে।’
মতিঝিল থেকে কমলাপুরের কার্যক্রম ২০২৬ সালের মধ্যে শেষ হবে জানিয়ে তিনি বলেন, ‘এরপর দিয়াবাড়ি থেকে আপ-টু টঙ্গীর কাজ শুরু হবে।’
এমআরটির বাকি লাইনগুলো নিয়ে অনেকেই আগ্রহ দেখাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘এখন সবাই আগ্রহ দেখাচ্ছে। এডিবি, কোরিয়াসহ ওয়ার্ল্ড ব্যাংকও আগ্রহ দেখাচ্ছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ