1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মারা গেছেন ৫৫ দুপুর পর্যন্ত রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার

আইপিএল রেখে হঠাৎ দেশে ফিরলেন লিটন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩
  • ৬৬ Time View

আইপিএলের চলতি আসরে প্রথমবারের মতো ডাক পেয়েছিলেন টাইগার উইকেটকিপার ব্যাটার লিটন দাস। কলকাতা নাইট রাইডার্সের হয়ে যদিও আইপিএল অভিষেকটা সুখকর হয়নি। এর মধ্যেই হঠাৎ করে দেশে ফিরলেন টাইগার এই ব্যাটার। একটি সূত্র থেকে জানা গেছে, পারিবারিক কারণে আজ (শুক্রবার) ঢাকায় এসেছেন লিটন।
আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে একমাত্র টেস্ট থাকায় আইপিএলের শুরু থেকে খেলতে পারেননি। তবে কলকাতা শিবিরে যোগ দেওয়ার পর পাঁচ ম্যাচের মধ্যে একাদশে সুযোগ পেয়েছেন মোটে এক ম্যাচে। অভিষেক ম্যাচের অভিজ্ঞতাও সুখকর হয়নি টাইগার ব্যাটারের। ব্যাটিং ব্যর্থতার দিনে বাজে উইকেটকিপিংয়ে কেকেআর সমর্থকদের তোপের মুখে পড়েন তিনি।
ওই ম্যাচের পরই লিটনের চলতি আইপিএল অধ্যায়ের ইতি টেনেছেন অনেকেই। অবশ্য খুব বেশি খেলার সুযোগও পেতেন না। আগামী মে মাসের ৫ তারিখ ইংল্যান্ডের চোমসফোর্ডে যোগ দেওয়ার কথা ছিল লিটনের। তার আগেই আজ দেশে ফিরে এসেছেন লিটন। এবারের মতো শেষ হলো লিটনের আইপিএল যাত্রা।
এদিকে পারিবারিক কারণ বলা হলেও তড়িঘড়ি করে দেশে ফেরার পেছনে নির্দিষ্ট কিছু জানা যায়নি। এর আগে লিটনের অনাপত্তিপত্র নেওয়া ছিল ২ মে পর্যন্ত। পরবর্তীতে আরো ২ দিন তিনি ছুটি বাড়িয়ে নেন। তবে সেই নিদিষ্ট সময়ের আগেই দেশে ফিরলেন তিনি।
এবারের আসরে ব্যাট হাতে কেবল এক ম্যাচেই মাঠে নামেন লিটন। সেদিন অবশ্য করেছিলেন মোটে ৪ রান। অবশ্য সেদিন উইকেটের পেছনে মিস করেছিলেন ২টি সহজ স্ট্যাম্পিং করার সুযোগ। এরপর আর মাঠে নামা হয়নি তারকা এই ব্যাটারের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ