1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটরের সঙ্গে প্রিয়দেশ ডটকমের প্রধান সম্পাদক ও সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ সকালেই সড়ক দুর্ঘটনায় দুই জেলায় প্রাণ হারালেন ১৫ জন, আহত ৩৪ বনানীতে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে আটক ৭ নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৩ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী জাবিতে খাল পুনঃখননে বিশেষ টিম পাঠানো হবে: পানিসম্পদ মন্ত্রী এ্যানি চৌধুরী তালিকা প্রস্তুত করা হচ্ছে শীর্ষ মাদক কারবারিদের: স্বরাষ্ট্রমন্ত্রী ১০ আগস্ট এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, দেখবেন যেভাবে অফিস চলাকালে প্রাইভেট চেম্বারে চিকিৎসক, বরখাস্তের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর দ্রুতই শেষ হবে ইরান যুদ্ধ: ট্রাম্প

জঙ্গিবাদ লালনকারীদের সম্পর্কে সচেতন থাকতে হবে : ডেপুটি স্পিকার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
  • ৬৭ Time View

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু বলেছেন, দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরিতে যারা জঙ্গিবাদ লালন করে তাদের সম্পর্কে তৃণমূল পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সচেতন থাকতে হবে।
তিনি বলেন, জনগণের অধিকার সংরক্ষণে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও জনবান্ধব রাখা সরকারের দায়িত্ব। মুক্তিযুদ্ধের চেতনার চিহ্নিত শত্রু ও তাদের উত্তরাধিকারদের জঙ্গিবাদ ও সন্ত্রাসী কার্যক্রম নির্মূল করতে হবে।
আজ বৃহস্পতিবার পাবনার সাঁথিয়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত ‘উপজেলা আইনশৃঙ্খলা সভায়’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডেপুটি স্পিকার বলেন, প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের প্রবেশপথ ও প্রতিষ্ঠানের ভিতর যাতায়াত নির্বিঘœ রাখতে স্কুল ও কলেজের সামনে সকল প্রকার অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করতে হবে।
তিনি আরও বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও জুয়া খেলা নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে হবে।
সাঁথিয়ার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, সাঁথিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান আলী খান, পৌর মেয়র মো. মাহবুবুল আলম বাচ্চুসহ উপজেলা ভাইস-চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদসমূহের চেয়ারম্যানগণ, উপজেলাভিত্তিক সরকারি অফিসের কর্মকর্তা ও স্থানীয় নির্বাচিত প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ