1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটরের সঙ্গে প্রিয়দেশ ডটকমের প্রধান সম্পাদক ও সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ সকালেই সড়ক দুর্ঘটনায় দুই জেলায় প্রাণ হারালেন ১৫ জন, আহত ৩৪ বনানীতে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে আটক ৭ নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৩ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী জাবিতে খাল পুনঃখননে বিশেষ টিম পাঠানো হবে: পানিসম্পদ মন্ত্রী এ্যানি চৌধুরী তালিকা প্রস্তুত করা হচ্ছে শীর্ষ মাদক কারবারিদের: স্বরাষ্ট্রমন্ত্রী ১০ আগস্ট এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, দেখবেন যেভাবে অফিস চলাকালে প্রাইভেট চেম্বারে চিকিৎসক, বরখাস্তের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর দ্রুতই শেষ হবে ইরান যুদ্ধ: ট্রাম্প

গণতন্ত্রের চর্চা আছে বলেই উন্নয়নের ধারাও অব্যাহত : তথ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩
  • ৭৮ Time View

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, দেশে গণতন্ত্রের চর্চা আছে বলেই উন্নয়নের ধারাও অব্যাহত আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে।”
সোমবার (২৪ এপ্রিল) ঈদ ছুটি শেষে নিজ দপ্তরের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এ কথা বলেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
হাছান মাহমুদ বলেন, দেশে গণতন্ত্রের সঠিক চর্চা আছে বলেই একজন রাষ্ট্রপতি যথা সময় দায়িত্ব পালন করে সম্মানের সঙ্গে বিদায় নিতে পেরেছেন এবং নতুন রাষ্ট্রপতি শপথ নিয়েছেন। এটা নিশ্চয়ই আমাদের বিরাট অর্জন। গণতন্ত্রবিরোধীরা বারবার গণতন্ত্রকে নস্যাৎ করার চেষ্টা করেছে, কিন্তু তাদের কোন চেষ্টাই সফল হয়নি।
তথ্যমন্ত্রী বলেন, আজ দেশের ২১তম রাষ্ট্রপতি হিসেবে সফলভাবে অবসর নিয়েছেন মো. আব্দুল হামিদ এবং একইসঙ্গে ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন মো. সাহাবুদ্দিন। দেশের ইতিহাসে মো. আব্দুল হামিদই একমাত্র রাষ্ট্রপতি যিনি টানা ১০ বছর সফলভাবে দেশ পরিচালনা করে অবসরে গেছেন।
তিনি বলেন, আমাদের দেশে ঈদ, পূজা এবং বিভিন্ন উৎসবে কিছু অসাধু ব্যবসায়ী পণ্যের দাম অতিরিক্ত বাড়িয়ে দেয়। এটা অনৈতিক এবং জনস্বার্থবিরোধী। এ কথাগুলো বলার ফলে যদি অসাধু ব্যবসায়ীরা তাদের মনস্তাত্ত্বিক চাপ থেকে সঠিক পথে ফিরে আসে, তবে সেটা হবে ইতিবাচক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ