1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
অ্যামাজনে বিধ্বস্ত বিমানটি যেভাবে রূপান্তরিত হয়েছিল কার্গোতে যুক্তরাজ্যে ফিরলেও রাজকীয় দায়িত্ব পাচ্ছেন না হ্যারি-মেগান অক্সফোর্ড থেকে ৩৯ নাগা পূর্বপুরুষের দেহাবশেষ ফেরত পাচ্ছে ভারত যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন সমর্থনের অভিযোগে কানাডার কড়া সমালোচনায় ইরান কুমিল্লায় মেডিক্যাল শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০ দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলা, নিহত ১২ ভাঙ্গায় বাস-মোটরসাইকেল সংঘর্ঘে নিহত ২ তানজানিয়ার প্রেসিডেন্ট সামিয়ার স্বামীর মৃত্যু ভারত-বাংলাদেশ ট্রেন পরিষেবা ফের চালুর উদ্যোগ, ঢাকায় শুরু হচ্ছে বৈঠক আজ জাতিসংঘ অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান

আর্জেন্টিনাকে হারিয়ে ব্রাজিলের শিরোপা জয়

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ এপ্রিল, ২০২৩
  • ৮৪ Time View

চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাবধের দিনে অনূর্ধ্ব-১৭ লাতিন আমেরিকা চ্যাম্পিয়নশিপ তথা জুনিয়র কোপার শিরোপাও জিতল ব্রাজিল। টুর্নামেন্টটির ফাইনাল রাউন্ডের শেষ দিনে রোববার (২৩ এপ্রিল) রাতে ইকুয়েডরের অলিম্পিকো আতাহুয়ালপা স্টেডিয়ামে হাই-ভোল্টেজ ম্যাচে আর্জেন্টিনাকে ৩-২ ব্যবধানে হারিয়েছে ব্রাজিলের যুবারা।
এ জয়ের ফলে সব কটি ম্যাচ শেষে ১৩ পয়েন্ট নিয়ে সবার ওপরে ওঠে আসে নেইমারদের উত্তরসূরীরা। তবে তাদের শিরোপাভাগ্য নির্ভর করছিল দিনের অপর ম্যাচের ওপর। যেখানে মুখোমুখি হয়েছিল ইকুয়েডর ও ভেনেজুয়েলা। ইকুয়েডর নিজেদের ম্যাচটা জিতলেই শিরোপার স্বপ্ন ভেঙ্গে চুরমার হয়ে যেত ব্রাজিলের। তবে ঘরের মাঠে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচটা ১-১ গোলে ড্র করেছে ইকুয়েডর। তাদের এই ড্রয়ে শিরোপা নিশ্চিত হয় ব্রাজিলের।
শেষ দিন পর্যন্ত শ্রেষ্ঠত্বের লড়াইয়ে টিকে ছিল ইকুয়েডর ও ব্রাজিল। গতকালের ম্যাচের আগে পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল টুর্নামেন্টের স্বাগতিকরা। আর্জেন্টিনা কার্যত আগেই ছিটকে গিয়েছিল। ৫ ম্যাচে ২ জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে থেকে আসর শেষ করল আলবিসেলেস্তেরা।
আর্জেন্টিনার বিপক্ষে জয়ের দিনে ব্রাজিলের হয়ে গোল করেছেন রিকুয়েলমে ফিলিপ, এডুয়ার্ডো অ্যানাস্তাসিও ও জোয়াও পেড্রো। আর্জেন্টিনার গোল দুটি এসেছে ভ্যালেন্টিন গিমেনেজ ও ক্লদিও এচেভেরির পা থেকে। হারের ম্যাচে লাল কার্ড পান ম্যানুয়েল ভিলালবা।
এদিকে, চ্যাম্পিয়নশিপের সেরা চার দল-ব্রাজিল, ইকুয়েডর, আর্জেন্টিনা ও ভেনেজুয়েলা এরই মধ্যে কনমেবল অঞ্চল থেকে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের টিকিট পেয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ