1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নির্ধারিত হবে রোহিঙ্গা সংকট দেশের পরিবেশ ও অর্থনীতির ওপর চাপ তৈরি করছে : সেনাপ্রধান

কেন স্বামী তড়িঘড়ি করছিলেন ব্যাখা দিলেন অভিনেত্রী সানা খান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩
  • ৮৪ Time View

ভারতীয় মডেল ও অভিনেত্রী সানা খান এবং তার স্বামী মুফতি আনাস সাইদ রোববার মুম্বাইয়ে বাবা সিদ্দিকের ইফতার পার্টিতে অংশ নিয়েছিলেন। সে ভিডিও নেটজুড়ে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, স্বামী মুফতি আনাস সাঈদ তড়িঘড়ি করে অনুষ্ঠানস্থলের ভেতরে নিয়ে যাচ্ছেন অভিনেত্রী সানা খানকে। অভিনেত্রীকে খুবই ক্লান্ত এবং হাঁসফাঁস করতে দেখা যাচ্ছিল।
শুধু তাই নয়, অভিনেত্রী সানার শ্বাসকষ্ট হচ্ছিল।
এ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর পরই নানা রকম মন্তব্যের ঝড় শুরু হয়। অনেকে প্রশ্ন করেছেন, অন্তঃসত্বা হওয়া সত্ত্বেও তাকে কেন টানছে স্বামী। কিংবা কেন দ্রুত টেনে নিয়ে যাওয়া হচ্ছে। কেন তার সঙ্গে আজেবাজে আচরণ? এমন মন্তব্য করতে দেখা গেছে।
এদিকে ভিডিওটি ভাইরাল হওয়ার পর নজরে আসে সানা খানের। এরপর কমেন্ট বক্সে নিজের অবস্থান পরিষ্কার করেন এ অভিনেত্রী।
তিনি বলেন, ভিডিওটি আমার নজরে এসেছে। আমি মনে করি, এটি আমার সমস্ত ভাই ও বোনদের কাছে খারাপ লেগেছে। মূলত আমরা বেরিয়ে আসার পর ড্রাইভার ও গাড়ির সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলেছিলাম। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার কারণে ঘামতে শুরু করেছিলাম এবং আমার কাছে খুবই অস্বস্তিকর লাগছিল। তাই আমার স্বামী দ্রুত ভেতরে নিয়ে যেতে চেয়েছিলেন যেন আমি বাতাসের নিচের বসতে পারি এবং পানি খেতে পারি।
আমি তাকে নিজেই বলেছিলাম, আমরা দ্রুত ভিতরে যাই, কারণ সমস্ত অথিতি বিরক্ত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ