1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
আওয়ামী লীগের প্রতি নমনীয় হওয়ার কোন সুযোগ নেই: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মন্ত্রীদের বেতন ১০ লাখ হওয়া উচিত: নুরুল হক নুর ২৪ ঘন্টায় হাম উপসর্গে তিনজনের মৃত্যু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটরের সঙ্গে প্রিয়দেশ ডটকমের প্রধান সম্পাদক ও সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ সকালেই সড়ক দুর্ঘটনায় দুই জেলায় প্রাণ হারালেন ১৫ জন, আহত ৩৪ বনানীতে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে আটক ৭ নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৩ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী জাবিতে খাল পুনঃখননে বিশেষ টিম পাঠানো হবে: পানিসম্পদ মন্ত্রী এ্যানি চৌধুরী তালিকা প্রস্তুত করা হচ্ছে শীর্ষ মাদক কারবারিদের: স্বরাষ্ট্রমন্ত্রী

গণতান্ত্রিকভাবে ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন হবে : পরিকল্পনামন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩
  • ৬৬ Time View

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, বিএনপির কর্মসূচি আর তাদের আচার আচরণ ভাল নয়। এরা ভয় দেখিয়ে সরকার পাল্টাতে চায়। কিন্তু আওয়ামী লীগ বিএনপির ওই ভয়-ভীতিতে কর্ণপাত করে না। গণতান্ত্রিকভাবে ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন হবে। কারো অন্যায় আবদারে সরকার পরিবর্তন হবে না। দেশে একটি গোষ্ঠির অগ্নি সন্ত্রাসে রেকর্ড আছে, ইতিহাস আছে। একের পর এক বড় বড় মার্কেটে আগুন ভীতি তৈরী করছে তারা। তাদের মুখের ভাষাও গণতান্ত্রিক নয়।
গতকাল শনিবার দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে রোগীদের মধ্যে চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, গ্রামের মানুষের আয় রোজগার বেড়েছে। এই সরকার গ্রামের দরিদ্র মানুষের দায়িত্ব নিয়েছে। আগে গ্রামের মানুষের উন্নয়নে কেউ কাজ করেনি। হাওর এলাকায় বোরো ধান কাটা শুরু হয়েছে। পুরোপুরি ধান কাটা শেষ হলে দ্রব্যমূল্যের দাম অনেকটাই কমে আসবে। আলোচনা সভা শেষে ক্যান্সার, কিডনী, লিভার, সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত ৩৪৬ জন রোগীদের মাঝে ১ কোটি ৭৩ লাখ টাকা বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পৌরসভার মেয়র নাদের বখত, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. আবু সাঈদ, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সুচিত্রা রায়, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মামুন হালদার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ