1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
আওয়ামী লীগের প্রতি নমনীয় হওয়ার কোন সুযোগ নেই: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মন্ত্রীদের বেতন ১০ লাখ হওয়া উচিত: নুরুল হক নুর ২৪ ঘন্টায় হাম উপসর্গে তিনজনের মৃত্যু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটরের সঙ্গে প্রিয়দেশ ডটকমের প্রধান সম্পাদক ও সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ সকালেই সড়ক দুর্ঘটনায় দুই জেলায় প্রাণ হারালেন ১৫ জন, আহত ৩৪ বনানীতে নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে আটক ৭ নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৩ বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারকে নতুন ঘর দেবেন প্রধানমন্ত্রী জাবিতে খাল পুনঃখননে বিশেষ টিম পাঠানো হবে: পানিসম্পদ মন্ত্রী এ্যানি চৌধুরী তালিকা প্রস্তুত করা হচ্ছে শীর্ষ মাদক কারবারিদের: স্বরাষ্ট্রমন্ত্রী

গ্রহণযোগ্য বিবেচনায় প্রার্থী বেছে নিয়েছি : কাদের

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩
  • ৮২ Time View

পাঁচটি সিটি করপোরেশনে আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, পাঁচটি সিটিতে আমরা পাঁচজনকে মনোনয়ন দিয়েছি। যারা মনোনয়ন চেয়েছে, তাদের প্রার্থিতা কতটা গ্রহণযোগ্য হবে সংশ্লিষ্ট এলাকায় সেটা বিবেচনা করেই আমরা একজনকে বেছে নিয়েছি।
আজ শনিবার (১৫ এপ্রিল) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা শেষে এসব কথা বলেন তিনি। সভায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্ব করেন।
এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, (প্রতিটি সিটিতে) একাধিক মনোনয়ন প্রার্থী ছিলেন। কিন্তু মনোনয়ন তো একজনকে দিতে হবে। এখন আমরা কাকে বেছে নিবো, সেটা তো আমাদের মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তের ব্যাপার।
‘সবকিছু চিন্তা-ভাবনা করেই মনোনয়ন দেওয়া হয়েছে’ উল্লেখ করে অপর এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, কাজেই এখানে কী প্রভাব ফেলেবে, কী ফেলবে না- সেই প্রভাবের কথা ভেবেই তো মনোনয়ন দেওয়া হয়েছে।
পাঁচ সিটি করপোরেশনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন রাজশাহীতে খায়রুজ্জামান লিটন, খুলনায় তালুকদার আব্দুল খালেক, সিলেটে আনোয়ারুজ্জামান চৌধুরী, বরিশালে আবুল খায়ের আবদুল্লাহ ও গাজীপুরে আজমত উল্লাহ খান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ