1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নির্ধারিত হবে রোহিঙ্গা সংকট দেশের পরিবেশ ও অর্থনীতির ওপর চাপ তৈরি করছে : সেনাপ্রধান

কঙ্গনাকে দীপিকার কটাক্ষ!

Reporter Name
  • Update Time : বুধবার, ১২ এপ্রিল, ২০২৩
  • ৮০ Time View

হাসতে হাসতেই কঙ্গনা রণৌতকে অপমান করেছিলেন দীপিকা পাড়ুকোন! অভিনেত্রীর পুরোনো এক সাক্ষাৎকার নতুন করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আর তার জেরেই এমনটা মনে করা হচ্ছে।
এক বেসরকারি সংবাদমাধ্যমের আলোচনাচক্রে যোগ দিয়েছিলেন দীপিকা ও কঙ্গনা। সেখানে বিদ্যা বালান ও নিমরত কউরও ছিলেন। কথা প্রসঙ্গে কঙ্গনা বলেন, ‘আমার মনে হয় এ দেশে ঠাট্টা-মশকরাকে তেমন গুরুত্ব দেওয়া হয় না। কোনো কারণে লোকজন বড় আবেগপ্রবণ আর মজা বোঝে না। আর নারীরা ঠাট্টা করলে তো একেবারেই বোঝে না। অনেক সময় মজার কিছু বললে শুধু অবাক হয়ে তাকিয়ে থাকে। যেন আমি ঠাট্টা করতে পারি না।’
কঙ্গনার এই মন্তব্যে হাসিতে লুটিয়ে পড়েন নিমরত ও বিদ্যা। কিন্তু হাসতে হাসতেই দীপিকা বলে ওঠেন, ‘হয়ত তোমার কথায় লোকের হাসি পায় না।’ দীপিকার কথা শুনে প্রথমে অবাক হয়ে যান কঙ্গনা। পরে তিনি বলেন, ‘আমি মনে করি ওরা আমার মশকরা বুঝতে পারে না।’
এমনিতে দীপিকা-কঙ্গনার সম্পর্ক অম্লমধুর। জেএনইউয়ের পড়ুয়াদের সমর্থন করায় একসময় পরোক্ষে দীপিকার সমালোচনা করেছিলেন কঙ্গনা। আবার তিনিই অস্কারের মঞ্চে প্রেজেন্টার হিসেবে যাওয়া দীপিকার ভিডিও শেয়ার করে তাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ