1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
অ্যামাজনে বিধ্বস্ত বিমানটি যেভাবে রূপান্তরিত হয়েছিল কার্গোতে যুক্তরাজ্যে ফিরলেও রাজকীয় দায়িত্ব পাচ্ছেন না হ্যারি-মেগান অক্সফোর্ড থেকে ৩৯ নাগা পূর্বপুরুষের দেহাবশেষ ফেরত পাচ্ছে ভারত যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন সমর্থনের অভিযোগে কানাডার কড়া সমালোচনায় ইরান কুমিল্লায় মেডিক্যাল শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০ দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলা, নিহত ১২ ভাঙ্গায় বাস-মোটরসাইকেল সংঘর্ঘে নিহত ২ তানজানিয়ার প্রেসিডেন্ট সামিয়ার স্বামীর মৃত্যু ভারত-বাংলাদেশ ট্রেন পরিষেবা ফের চালুর উদ্যোগ, ঢাকায় শুরু হচ্ছে বৈঠক আজ জাতিসংঘ অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান

মেসির পিএসজি ছাড়ার খবর, স্লোগান দিলেন বার্সা ভক্তরা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩
  • ৬৯ Time View

বৃহস্পতিবার ক্যাম্প ন্যুয়ে অনুষ্ঠিত কোপা ডেল রে’র ক্লাসিকো সেমিফাইনাল ম্যাচ চলাকালে খেলার দশম মিনিটে কয়েক হাজার বার্সা সমর্থক আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসির নাম ধরে স্লোগান দিয়েছেন।
বার্সেলোনার এই ক্লাব কিংবদন্তী এবং সর্বকালের সর্বোচ্চ গোলদাতা বর্তমানে প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) খেলছেন। চলতি জুনে চুক্তির মেয়াদ শেষ হয়ে গেলে প্যারিসের ওই ক্লাবটি তিনি ছাড়তে পারেন বলে ক্লাবের একটি সূত্র মঙ্গলবার এএফপিকে জানিয়েছে।
রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচ শুরুর আগে স্টেডিয়ামের বাইরেও অনেককেই মেসির নাম ধরে সুর মেলাতে দেখা যায়।
তবে ম্যাচের দশম মিনিটে মেসির ১০ নম্বর লেখা বার্সা জার্সি দেখিয়ে দর্শকদের বিশাল একটি অংশ মেসির নাম ধরে উল্লাস করে।
গতকাল ক্লাসিকো শুরুর আগে বার্সার ক্রীড়া পরিচালক মাতেও আলেমানি বলেন, মেসি হচ্ছেন বার্সেলোনার জীবন্ত ইতিহাস। ফুটবলের ইতিহাসেও তিনি সেরা খেলোয়াড়। পিএসজিতেও তিনি শিরোপার জন্য লড়াই করছেন। কী ঘটে তা কেবল ভবিষ্যতে দেখা যাবে।
আগামী জুনে ৩৬ বছর বয়সে পা রাখবেন বিশ্বকাপ জয়ী মেসি। ২০২১ সালে দুই বছরের চুক্তিতে পিএসজিতে যোগ দিয়েছিলেন তিনি। যে চুক্তির মেয়াদ শেষ হবে চলতি মৌসুম শেষেই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ