1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
অ্যামাজনে বিধ্বস্ত বিমানটি যেভাবে রূপান্তরিত হয়েছিল কার্গোতে যুক্তরাজ্যে ফিরলেও রাজকীয় দায়িত্ব পাচ্ছেন না হ্যারি-মেগান অক্সফোর্ড থেকে ৩৯ নাগা পূর্বপুরুষের দেহাবশেষ ফেরত পাচ্ছে ভারত যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন সমর্থনের অভিযোগে কানাডার কড়া সমালোচনায় ইরান কুমিল্লায় মেডিক্যাল শিক্ষার্থীদের বাস খাদে, আহত ২০ দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলা, নিহত ১২ ভাঙ্গায় বাস-মোটরসাইকেল সংঘর্ঘে নিহত ২ তানজানিয়ার প্রেসিডেন্ট সামিয়ার স্বামীর মৃত্যু ভারত-বাংলাদেশ ট্রেন পরিষেবা ফের চালুর উদ্যোগ, ঢাকায় শুরু হচ্ছে বৈঠক আজ জাতিসংঘ অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন খলিলুর রহমান

বেনজেমার হ্যাটট্রিকে বিধ্বস্ত বার্সা, কোপার ফাইনালে রিয়াল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
  • ৬৪ Time View

করিম বেনজেমা ম্যাজিকে টানা তিন এল ক্ল্যাসিকে হারের হতাশা ভুললো রিয়াল মাদ্রিদ। ২০১৪ সালের পর প্রথমবার কোপা দেল রের ফাইনালে কার্লো আনচেলত্তির দল। হারলো বার্সেলোনা। এখনও ন্যু ক্যাম্পে উচ্চারিত হয় একজন লিওনেল মেসির নাম। খুদে জাদুকরকে মিস করছে কাতালানরা।
ঘরের মাঠে এগিয়ে থেকেই নেমেছিল জাভি হার্নান্দেজের দল। দ্বিতীয় মিনিটেই পেয়েছিল গোলের সুযোগ। এদুয়ার্দো কামাভিঙ্গায় বেঁচে যায় রিয়াল। প্রথমার্ধে এমন আরও অনেক ব্যর্থ আক্রমণ স্বাগতিকদের। ধ্রুপদি লড়াইয়ে পুরনো উত্তাপও ছড়িয়েছিল মাঠে। একে অন্যকে ধাক্কা মেরে হলুদ কার্ড দেখেন ভিনিসিয়ুস ও গাভি।
কিন্তু এসব ছাপিয়ে মাঠের লড়াইটা জমিয়ে তোলে রিয়াল। প্রথমার্ধের যোগ করা সময়ে কাউন্টার অ্যাটাক থেকে এগিয়ে যায় লস ব্ল্যাঙ্কোস। করিম বেনজেমার অ্যাসিস্টে স্কোরশিটে ভিনিসিয়ুস জুনিয়র। দু’লেগ মিলে ১-১ সমতা।
দ্বিতীয়ার্ধে উড়ে গেলে বার্সেলোনা। হেরে গেল করিম বেনজেমার কাছে। ফরাসি তারকার টানা দ্বিতীয় হ্যাটট্রিক। শুরুটা করেন ৫৫ মিনিটে। লুকা মদ্রিচের পাসে দুর্দান্ত ফিনিশিং। আট মিনিটের মাথায় স্কোরলাইন করেন ৩-০। এবার পেনাল্টি থেকে।
৮০ মিনিটে বার্সার সব আশা শেষ করে দেন ম্যাজিকম্যান বেনজেমা। পূর্ণ করেন হ্যাটট্রিক। দু’লেগ মিলে ৪-১ এ ফাইনালে রিয়াল মাদ্রিদ, যেখানে প্রতিপক্ষ ওসাসুনা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ