1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন

বিএনপি মানুষের জন্য রাজনীতি করে না : কাদের

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
  • ৫৬ Time View

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা নেই, তারা মানুষের জন্য রাজনীতি করে না।

বুধবার (৫ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

গণমাধ্যমে প্রচারিত ও প্রকাশিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদে এ বিবৃতি দেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, রাজধানীর বঙ্গবাজারে স্মরণকালের ভয়াবহ অগ্নিকাণ্ডে সরকারি সংস্থাগুলোর সদস্য ও আওয়ামী লীগের নেতাকর্মীরা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মালামাল রক্ষায় প্রাণপণ চেষ্টা করেছেন। অথচ, সেখানে গিয়ে উদ্ধার তৎপরতায় সাহায়তা কিংবা ক্ষতিগ্রস্তদের রক্ষায় এগিয়ে আসার উদ্যোগ নেয়নি বিএনপি। মানুষের দুঃখ-দুর্দশা লাঘব না করে শুধু ঘরে বসে বিবৃতি দেয় বিএনপি। এ রকম ভয়াবহ দুর্ঘটনা নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দায়িত্বজ্ঞানহীন বক্তব্য বিএনপির চিরাচরিত অপরাজনীতির বহিঃপ্রকাশ।

ওবায়দুল কাদের বলেন, বঙ্গবাজারে আগুনের ঘটনা দুঃখজনক, মর্মান্তিক ও অত্যন্ত বেদনাদায়ক। অগ্নিকাণ্ড ঘটার পর থেকে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিষয়টি সার্বক্ষণিক পর্যবেক্ষণ, তদারকি ও নির্দেশনা দিয়েছেন। তারই নির্দেশে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ আওয়ামী লীগ নেতাকর্মীরা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছেন এবং আগুন নিয়ন্ত্রণে সরকারি সংস্থাগুলোকে সহযোগিতা দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ