1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনামঃ
বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র : প্রধানমন্ত্রী জুলাই শেষ হবে সেদিন, যেদিন জনগণের অধিকার নিশ্চিত হবে সপ্তাহজুড়ে পুঁজিবাজারে সূচক কমলেও গড় লেনদেন বেড়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকেও নির্যাতন করা হয়েছিল : চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী তনু হত্যায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর ফের গ্রেপ্তার হাসপাতালে মিঠুন চক্রবর্তীকে নিয়ে দেবের আবেগঘন বার্তা ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৫ এক ভোটে ক্যারিকে পেছনে ফেলে আবারও বর্ষসেরা হেড প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

যানজট নিরসনে অভ্যন্তরীণ নৌ-যোগাযোগ গুরুত্বপূর্ণ : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ১ এপ্রিল, ২০২৩
  • ৬৫ Time View

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, যানজট নিরসনে অভ্যন্তরীণ নৌ-যোগাযোগ ব্যবস্থা গুরুত্বপূর্ণ অবদান রাখবে। শহরের অভ্যন্তরের নৌ-পথগুলো যোগাযোগের উপযোগী করতে পারলে যানজট হ্রাস পাবে এবং অর্থেরও সাশ্রয় হবে।

শনিবার (১ এপ্রিল) ঢাকার কেরানীগঞ্জের শুভাঢ্যা খাল পরিদর্শন শেষে সংবাদিকদের তিনি এ কথা বলেন।

এ সময় পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) এ কে এম ফজলুল হক এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান উপস্থিত ছিলেন।

নসরুল হামিদ বলেন, শুভাঢ্যা খালকে বুড়িগঙ্গা ও ধলেশ্বরী নদীর সংযোগ খাল বলা হয়। এ খালকে কেন্দ্র করে এক সময় বাণিজ্যিক কেন্দ্র গড়ে উঠেছিল। কালক্রমে এখন খালটি মৃত প্রায়।

তিনি বলেন, শুভাঢ্যা খালের উন্নয়ন করা হলে ধলেশ্বরী থেকে বুড়িগঙ্গা পর্যন্ত নৌ-যোগাযোগ ব্যবস্থা আবার চালু হবে এবং কেরানীগঞ্জের যানজট অনেকটাই কমে যাবে। এ ছাড়াও অভ্যন্তরীণ পানির মানও উন্নত হবে।

প্রসঙ্গত, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ৩১৭ কোটি ৫৯ লাখ টাকা ব্যয়ে ‘শুভাঢ্যা খাল পুনঃখনন এবং খালের উভয় পাড়ের উন্নয়ন ও সুরক্ষা’ শীর্ষক প্রকল্প বাস্তবায়নে কাজ করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ