1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র : প্রধানমন্ত্রী জুলাই শেষ হবে সেদিন, যেদিন জনগণের অধিকার নিশ্চিত হবে সপ্তাহজুড়ে পুঁজিবাজারে সূচক কমলেও গড় লেনদেন বেড়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকেও নির্যাতন করা হয়েছিল : চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী তনু হত্যায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর ফের গ্রেপ্তার হাসপাতালে মিঠুন চক্রবর্তীকে নিয়ে দেবের আবেগঘন বার্তা ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৫ এক ভোটে ক্যারিকে পেছনে ফেলে আবারও বর্ষসেরা হেড প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

দেশের উন্নয়নে প্রবাসীদের ক্ষমতায়নের আহ্বান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
  • ৬৬ Time View

পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বলেছেন, যুদ্ধবিধ্বস্ত স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নের রোল মডেল দেশে উত্তরণের অভিযাত্রায় প্রবাসীদের উল্লেখযোগ্য অবদান রয়েছে।
জাতিসংঘের সদর দপ্তরে ২০২৩ সালের আন্তর্জাতিক অভিবাসন সংলাপের অংশ হিসেবে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আয়োজিত ‘উন্নয়নের এজেন্ট হিসেবে প্রবাসী, অভিবাসী ও বাস্তুচ্যুত ব্যক্তিদের ক্ষমতায়ন’ শীর্ষক এক প্যানেল আলোচনায় তিনি এ কথা বলেন।
আজ শুক্রবার (৩১ মার্চ) জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশন এ তথ্য জানায়।
প্যানেল আলোচনায় অভিবাসন ব্যবস্থাপনার জন্য বাংলাদেশ সরকারের বিভিন্ন নীতির কথা উল্লেখ করে বহির্বিশ্ব থেকে দেশে আর্থিক প্রবাহ বাড়ানোর ক্ষেত্রে বিশেষ করে রেমিট্যান্স পাঠানোর মাধ্যমে প্রবাসীদের সম্পৃক্ত করার ওপর জোর দেন পররাষ্ট্রসচিব মোমেন। এ ক্ষেত্রে তিনি বিশ্ব স¤প্রদায়ের কাছে বাংলাদেশের সফল অভিজ্ঞতার কথা তুলে ধরেন।
তিনি বলেন, বিদেশের মাটিতে নিজ দেশের পণ্যের অন্যতম ভোক্তা হিসেবে প্রবাসীরা রপ্তানি বৃদ্ধি ও রপ্তানি বৈচিত্র্য আনয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তারা বিভিন্ন ধরনের ব্যবসায়িক মডেল তৈরিতে অবদান রাখেন এবং নিজ দেশে তাদের পরিবার ও পরিচালিত ব্যবসায়ে অর্থ পাঠিয়ে সেখানকার আর্থসামাজিক উন্নয়নকে ত্বরান্বিত করেন।
স্বাগতিক ও উৎস- উভয় দেশের ক্ষেত্রেই তাদের অর্থনৈতিক উন্নয়নে দক্ষ প্রবাসীদের অপেক্ষাকৃত অধিকতর অবদানের কথা উল্লেখ করে পররাষ্ট্রসচিব নীতি-নির্ধারকদের স্বাগতিক দেশের সংশ্লিষ্ট বিভিন্ন নীতি প্রণয়নে প্রবাসীদের অন্তর্ভুক্তি করার সুপারিশ করেন।
তিনি প্রবাসীদের ক্ষমতায়নে বিভিন্ন ধরনের ব্যবসায়িক মডেল উদ্ভাবন করতে এবং বিশেষত আইসিটি শিক্ষার মাধ্যমে তাদের দক্ষতা উন্নয়নে আরও বেশি বিনিয়োগ করার জন্য উন্নয়ন সহযোগীদের প্রতি আহ্বান জানান।
এর আগে রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন জাতিসংঘ সাধারণ পরিষদে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের একটি রূপান্তরমূলক সমাধান হিসেবে ‘জিরো বর্জ্য ব্যবস্থাপনা’ শীর্ষক একটি উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দেন এবং তাতে বক্তব্য দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ