1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নির্ধারিত হবে রোহিঙ্গা সংকট দেশের পরিবেশ ও অর্থনীতির ওপর চাপ তৈরি করছে : সেনাপ্রধান

আইপিএলের উদ্বোধনী আসর মাতাবেন তামান্না-রাশমিকা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
  • ৮০ Time View

শুরু হচ্ছে ক্রিকেট বিশ্বের সবচেয়ে আলোচিত ফ্র্যাঞ্চাইজি লিগ ‘ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ’ (আইপিএল)। আজ শুক্রবার (৩১ মার্চ) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে উদ্বোধন হবে ফ্র্যাঞ্চাইজির ১৬তম আসর। আর এ উদ্বোধনী আয়োজনে থাকছে বিভিন্ন চমক।
সাংস্কৃতিক পর্বে দর্শক মাতানোর জন্য তিনজন তারকার নাম ঘোষণা করেছে আইপিএল কর্তৃপক্ষ। তারা হলেন সংগীতশিল্পী অরিজিৎ সিং, অভিনেত্রী রাশমিকা মান্দানা ও তামান্না ভাটিয়া। এ ছাড়া ক্যাটরিনা কাইফ, টাইগার শ্রফসহ আরও অনেক তারকার সমাগম হবে বলে শোনা যাচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে রাশমিকার মুখপাত্র বলেছেন, ‘মান্দানা তার ভক্তদের কাছে শুধু অভিনয় দক্ষতার জন্যই জনপ্রিয় নন, বরং নাচের সময় তার এনার্জিও সবাইকে মাতিয়ে রাখে। বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়ামের মঞ্চে তিনি আবারও লুক-গ্ল্যামার আর নাচের ঝংকার তুলবেন।’
জানা গেছে, শুক্রবার সন্ধ্যা ৬টায় শুরু হবে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান। আধা ঘণ্টা ধরে চলবে নাচ-গানের এ আসর। এরপরই শুরু হবে খেলা। প্রথম ম্যাচে মুখোমুখি হবে গুজরাট টাইটানস ও চেন্নাই সুপার কিংস।
উদ্বোধনী অনুষ্ঠানসহ আইপিএলের ম্যাচ দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। পাশাপাশি ভুত ও জিও সিনেমা অ্যাপ থেকে অনলাইনে উপভোগ করা যাবে। খবর বলিউড হাঙ্গামা

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ