1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র : প্রধানমন্ত্রী জুলাই শেষ হবে সেদিন, যেদিন জনগণের অধিকার নিশ্চিত হবে সপ্তাহজুড়ে পুঁজিবাজারে সূচক কমলেও গড় লেনদেন বেড়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকেও নির্যাতন করা হয়েছিল : চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী তনু হত্যায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর ফের গ্রেপ্তার হাসপাতালে মিঠুন চক্রবর্তীকে নিয়ে দেবের আবেগঘন বার্তা ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৫ এক ভোটে ক্যারিকে পেছনে ফেলে আবারও বর্ষসেরা হেড প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

দেশে আরও সাতজন করোনা শনাক্ত

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ মার্চ, ২০২৩
  • ৬৭ Time View

সোমবার (২৭ মার্চ) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় ৮৮৪টি ল্যাবে করোনার নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১৬২টি, জিন এক্সপার্ট ল্যাব ৫৭টি ও র‌্যাপিড অ্যান্টিজেন ল্যাব ৬৬৫টি।

বিবৃতিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ১ হাজার ১২০টি। এর মধ্যে পরীক্ষা করা হয়েছে ১ হাজার ১২০টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১ কোটি ৫৩ লাখ ৫০ হাজার ৩৬৭টি।

নমুনা পরীক্ষার বিপরীতে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে সাতজনের শরীরে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২ কোটি ৬ হাজার ৮০১ জন।

নমুনা পরীক্ষার বিপরীতে গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার শূন্য দশমিক ৬৩ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ২৮ শতাংশ। সংক্রমিত রোগীদের মধ্যে সুস্থতার হার ৯৮ দশমিক ৪৭ শতাংশ। মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।

করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত পুরুষ রোগী মারা গেছেন ১৮ হাজার ৭৮৯ জন, নারী রোগী মারা গেছেন ১০ হাজার ৬৫৬ জন। এ পর্যন্ত পুরুষ রোগীর মৃত্যুর হার ৬৩ দশমিক ৮১ শতাংশ, নারী রোগী মৃত্যুর হার ৩৬ দশমিক ১৯ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ