1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নির্ধারিত হবে রোহিঙ্গা সংকট দেশের পরিবেশ ও অর্থনীতির ওপর চাপ তৈরি করছে : সেনাপ্রধান

সালমানকে হত্যার হুমকি দেওয়া সেই যুবক গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : সোমবার, ২৭ মার্চ, ২০২৩
  • ১০২ Time View

এই তো কয়েক দিন আগে বলিউডের সুপারস্টার সালমান খানকে ই-মেইলে প্রাণনাশের হুমকি দিয়েছিলেন এ যুবক। জানিয়েছিলেন, সিধু মুসেওয়ালার মতোই মৃত্যু হবে তার।

বলিউড ভাইজান খ্যাত সালমানকে হুমকির পর সেই যুবকের খোঁজে মাঠে নামে ভারতীয় পুলিশ। অবেশেষে যোধপুর ও মুম্বাই পুলিশের যৌথ উদ্যোগে বান্দ্রা রেলস্টেশন থেকে গ্রেপ্তার করা হয়েছে রাজস্থানের ওই যুবককে।

সালমানকে হত্যার হুমকির পর সরগরম হয়ে উঠেছিল বলিউডপাড়া। যে কারণে স্থগিত রাখা হয় তার কলকাতার শো। এমনকি সুপারস্টারের বাড়ির বাইরে ভক্তদের ভিড় জমানোর ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়।

হুমকি ভরা ই-মেইল আসার পরই তদন্তে নামে পুলিশ। যাতে জানা যায়, ঘটনায় অভিযুক্তদের যোধপুরের সঙ্গে সংযোগ রয়েছে। এরপরই যোধপুর ও মুম্বই পুলিশ যৌথ উদ্যোগে তল্লাশি শুরু হয়। ধাকড় রাম বিষ্ণোই নামে ২১ বছরের ওই তরুণকে গ্রেপ্তার করে রোববার (২৬ মার্চ) মুম্বাই পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

লুনি থানার এসএইচও ঈশ্বর চাঁদ পারেক ভারতীয় গণমাধ্যমকে জানান, ‘সালমান খানকে ই-মেইলে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় বান্দ্রা থানায় একটি সাধারণ ডায়েরি নথিভুক্ত করা হয়েছে। এর আগে পাঞ্জাবের সদর মনসা থানার পুলিশও ধাকড় রাম বিষ্ণোইয়ের খোঁজে যোধপুর পৌঁছেছিল। ওই তরুণই গায়ক সিধু মুসেওয়ালার বাবাকে ই-মেইলের মাধ্যমে হত্যার হুমকি দিয়েছিলেন। তাই পাঞ্জাব পুলিশের ওয়ান্টেডের তালিকাতেও রাখা হয়েছিল এই অভিযুক্তকে।

প্রসঙ্গত, অভিযুক্তের অপরাধমূলক রেকর্ড খতিয়ে দেখে পুলিশ জানতে পারে, ধাকড় রামের বিরুদ্ধে ২০২২ সালে অস্ত্র আইনে যোধপুরের সরদারপুরায় একটি মামলাও দায়ের করা হয়। এবার বান্দ্রা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে ধাকড় রামকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ