1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নির্ধারিত হবে রোহিঙ্গা সংকট দেশের পরিবেশ ও অর্থনীতির ওপর চাপ তৈরি করছে : সেনাপ্রধান

শকুন্তলামের নতুন পোস্টারে রাজকীয় লুকে সামান্থা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩
  • ৭১ Time View

প্রথমবারের মতো পৌরাণিক ঘরানার সিনেমা ‘শকুন্তলাম’ এর মাধ্যমে দক্ষিণি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভুকে দেখা যাবে। আসন্ন এ সিনেমায় সামান্থাকে দেখা যাবে রাজকন্যা শকুন্তলার ভূমিকায়।
ইতোমধ্যে পোস্টার, টিজার ও ট্রেলার দিয়ে দর্শকদের মুগ্ধ করতে সক্ষম হয়েছেন তিনি। তেমনি সিনেমাটির নতুন পোস্টারে রাজকীয় ও জাদুকরী রুপে দেখা মিলল অভিনেত্রী সামান্থার।
রাজকন্যা শকুন্তলা হিসেবে সামান্থার লুকে ছিল আভিজাত্য ও রাজকীয় আভা। ভারী সূচিকর্ম এবং ঐতিহ্যবাহী সোনার গহনাসহ একটি সোনার লেহেঙ্গা পরা অবস্থায় দেখা যাচ্ছে অভিনেত্রীকে।
প্রথমবারের মতো পৌরাণিক চরিত্রে জাদুকরী এ লুকে সামান্থাকে দেখতে সিনেমা প্রেমীরা খুবই উৎসাহী।
দীর্ঘদিন স্থগিত থাকার পর, শকুন্তলাম সিনেমাটি বিশ্বব্যাপী এপ্রিল মাসে একটি দুর্দান্ত মুক্তির জন্য প্রস্তুত হচ্ছে। সিনেমাটি প্রাথমিকভাবে ফেব্রুয়ারিতে মুক্তি পাওয়ার কথা ছিল, তবে তা স্থগিত করা হয়েছিল।
আগামী ১৪ এপ্রিল তেলেগু, তামিল, কন্নড়, মালায়লাম এবং হিন্দিতে সিনেমাটি মুক্তি পেতে চলেছে। ফিল্মটি থ্রিডি-তেও পাওয়া যাবে, যা দর্শকদের প্রতিশ্রুতি দিচ্ছে একটি ভিজ্যুয়াল ট্রিটের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ