1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র : প্রধানমন্ত্রী জুলাই শেষ হবে সেদিন, যেদিন জনগণের অধিকার নিশ্চিত হবে সপ্তাহজুড়ে পুঁজিবাজারে সূচক কমলেও গড় লেনদেন বেড়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকেও নির্যাতন করা হয়েছিল : চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী তনু হত্যায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর ফের গ্রেপ্তার হাসপাতালে মিঠুন চক্রবর্তীকে নিয়ে দেবের আবেগঘন বার্তা ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৫ এক ভোটে ক্যারিকে পেছনে ফেলে আবারও বর্ষসেরা হেড প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

শুটিং সেটে চোট পেলেন অক্ষয়

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩
  • ৩৬ Time View

অ্যাকশন দৃশ্যে নিজের স্টান্ট নিজেই নিতে পছন্দ করেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। কোনো রকম বডি ডাবলের সাহায্য নেন না তিনি। তাইতো মাঝেমধ্যে শুটিংয়ে চোট পাওয়ার খবর শোনা যায়। সম্প্রতি ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’ ছবির শুটিং সেটে আহত হলেন ‘বড়ে মিয়াঁ’ অক্ষয়।
জানা গেছে, সহঅভিনেতা টাইগার শ্রফের সঙ্গে বিশেষ একটি অ্যাকশন দৃশ্যে অভিনয় করার সময়ই লেগে যায় অক্ষয়ের। তবে সৌভাগ্য এই যে, খুব বড় কোনো আঘাত লাগেনি। খিলাড়ি কুমারকে এখন হাঁটুতে ব্রেস পরে থাকতে হচ্ছে। ছবির কিছু অ্যাকশন দৃশ্যের শুটিং আপাতত বন্ধ রাখতে হয়েছে। তবে ক্লোজআপ শটগুলো দিতে পারছেন অক্ষয়। তাই মোটের ওপর স্কটল্যান্ডের শুটিংয়ের সময়সূচি বিলম্বিত হওয়ার আশঙ্কা নেই।
আলি আব্বাস জাফর পরিচালিত ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ’ ছবিতে টাইগার, অক্ষয় ছাড়াও রয়েছেন সোনাক্ষী সিনহা এবং মালায়ালাম অভিনেতা পৃথ্বীরাজ সুকুমার। মুম্বাইয়ে প্রথম দফার শুটিং শেষে স্কটল্যান্ডের উদ্দেশে উড়াল দেয় ‘বিএমসিএম’ টিম। ছবিটি হিন্দি, তামিল, তেলেগু, কন্নড় ও মালায়ালাম ভাষায় মুক্তি পাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ