1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র : প্রধানমন্ত্রী জুলাই শেষ হবে সেদিন, যেদিন জনগণের অধিকার নিশ্চিত হবে সপ্তাহজুড়ে পুঁজিবাজারে সূচক কমলেও গড় লেনদেন বেড়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকেও নির্যাতন করা হয়েছিল : চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী তনু হত্যায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর ফের গ্রেপ্তার হাসপাতালে মিঠুন চক্রবর্তীকে নিয়ে দেবের আবেগঘন বার্তা ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৫ এক ভোটে ক্যারিকে পেছনে ফেলে আবারও বর্ষসেরা হেড প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

মানুষ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করলেন : পরিকল্পনা মন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩
  • ৫৬ Time View

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি কাজি জমিরুল ইসলাম মমতাজের মানুষ শিরোনামের প্রথম কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করেছেন বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি।
আজ বৃহ¯পতিবার সকাল ১১টায় পরিকল্পনা মন্ত্রীর বাস ভবন হিজল বাড়ির আরফান আলী বৈঠকখানায় এ কবিতাগ্রন্থটির মোড়ক উন্মোচন করেন তিনি। মোড়ক উন্মোচনের সময় পরিকল্পনামন্ত্রী বলেন, কবিতা গণমানুষের কথা বলে। কবিদের লেখা কবিতায় যুগে যুগে মানুষ অনুপ্রেরণা পেয়েছেন। কবিরা কবিতার ভাষায় সমাজের বাস্তব চিত্র তুলে ধরেন। মানুষের না বলা কথাগুলো কবি-সাহিত্যিকেরা তাদের কলমের মাধ্যমে ফুটিয়ে তুলেন।
কবি কাজি জমিরুল ইসলাম মমতাজের প্রথম কাব্যগ্রন্থের শিরোনাম প্রশংসনীয়। মানুষ কাব্যগ্রন্থের সবগুলো কবিতাই মানুষের কথা বলেছে বলে আমার বিশ্বাস। বইটি আমি পড়বো। কবিতাগ্রন্থটির বহুল প্রচার ও সফলতা কামনা করি। শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ স¤পাদক মো. নূরুল হকের পরিচালনায় মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মানুষ কাব্যগ্রন্থ থেকে কবিতা আবৃত্তি করেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের দপ্তর স¤পাদক ইয়াকুব শাহরিয়ার।
এ সময় উপস্থিত ছিলেন- বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের উপাচার্য ডা. মনোজিত মজুমদার, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য মনিরুজ্জামান সুজন, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার উজ জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, সাধারণ স¤পাদক হাসনাত হোসেন, উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ছকিনা আক্তার, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরী, কৃষকলীগের আহ্বায়ক ফয়জুর রহমান, পাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম, জেলা ওলামালীগের সভাপতি মাও. আবদুল কাইয়ুম, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, মানুষ কাব্যগ্রন্থ প্রণেতা কাজি জমিরুল ইসলাম মমতাজ, সাংগঠনিক স¤পাদক হোসাইন আহমদ, কোষাধ্যক্ষ সোহেল তালুকদার, প্রচার স¤পাদক এম এম ইলিয়াস আলী, সদস্য জামিউল ইসলাম তুরান, গণমাধ্যমকর্মী নাহিদ আহমদ ও নোহান আরেফিন নেওয়াজ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ