1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নির্ধারিত হবে রোহিঙ্গা সংকট দেশের পরিবেশ ও অর্থনীতির ওপর চাপ তৈরি করছে : সেনাপ্রধান

সোনু নিগমের বাসায় চুরি, অতঃপর…

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩
  • ৮২ Time View

বলিউড গায়ক সোনু নিগমের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। মুম্বাইয়ের বাড়িতে বসবাস করেন সোনু নিগমের বাবা অগম নিগম। গত ১৯-২০ মার্চ এ বাড়ি থেকে ৭২ লাখ রুপি চুরি হয়েছে (বাংলাদেশি মুদ্রায় ৯৩ লাখ টাকার বেশি)।

ভারতীয় একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়,‘মুম্বাইয়ের পশ্চিম আন্ধেরির ওশিয়ারায় থাকেন সোনু নিগমের বাবা। গত ১৯-২০ মার্চ এ বাড়িতে চুরির ঘটনাটি ঘটেছে। বুধবার (২২ মার্চ) ওশিয়ারা থানায় মামলা দায়ের করেছেন সোনু নিগমের বোন নিকিতা।

নিকিতা জানান, রেহান নামে একটি ছেলেকে গাড়ি চালকের চাকরিতে রেখেছিলেন বাবা। প্রায় আট মাস কাজ করেছে সে। কিন্তু তার কাজে সন্তুষ্ট না হওয়ায় তাকে বরখাস্ত করা হয়। গত রোববার দুপুরের খাবার খেতে ভারসোভার বাড়িতে যান বাবা। সেখান থেকে ওশিয়ারার অ্যাপার্টমেন্টে ফিরেন। এদিন সন্ধ্যার দিকে বাবা আমাকে ফোন করে জানান, আলমারি থেকে ৪০ লাখ রুপি চুরি হয়েছে। পরের দিন, ভাইয়ের (সোনু নিগম) বাড়িতে যান বাবা। বাড়িতে ফিরে দেখেন ৩২ লাখ রুপি নাই। অথচ সিন্ধুকের কোনো ক্ষতি হয়নি।

এ ঘটনার পর সিসিটিভি ফুটেজ দেখেছেন নিকিতা ও তার বাবা। তারা জানিয়েছেন, ব্যাগ নিয়ে বাড়িতে ঢুকছেন গাড়ি চালক রেহান, আবার ব্যাগ নিয়ে বেরিয়ে যেতে দেখা যায় তাকে। সোনু নিগমের বাবা রেহানকে সন্দেহ করছেন। তার ধারণা, ডুপ্লিকেট চাবি দিয়ে বাসায় প্রবেশ করে চুরি করেছেন রেহান।

ইন্ডিয়ান পেনাল কোড ৩৮০, ৪৫৪ এবং ৪৫৭ ধারায় মামলা করেছেন নিকিতা। অভিযোগ আমলে নিয়ে এ বিষয়ে তদন্ত শুরু করেছে ওশিয়ারা থানা পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ