1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ই-জিপিতে পূর্ণাঙ্গ রূপান্তরে সরকার অটল, অফলাইন ক্রয়ে ‘ব্ল্যাংকেট’ ছাড় নয় : বিপিপিএ রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা ২,৫০০ ছাড়িয়েছে: জাতিসংঘ সামাজিক অবদানের জন্য মানুষকে স্মরণ করতে হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হচ্ছে আগামীকাল রাজশাহী কলেজ শিক্ষা ও সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক: ভূমিমন্ত্রী বালিয়াকান্দিতে প্রসূতির মৃত্যু, পরিবারের পাশে স্বাস্থ্যমন্ত্রী হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা বুড়িগঙ্গা পরিচ্ছন্ন করে আগের রূপে ফেরানোর আশ্বাস : মীর শাহে আলম

যাত্রী সুবিধায় ঈদে ৯ জোড়া বিশেষ ট্রেন চলবে : রেলমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ৫৯ Time View

ঈদুল ফিতরে ঘরমুখো এবং ফিরতি যাত্রীদের ভ্রমণের সুবিধার্থে ৯ জোড়া বিশেষ ট্রেন চলবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন।
বুধবার (২১ মার্চ) বেলা সাড়ে ১২ টায় রেলভবনে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
তিনি বলেছেন, ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো যাত্রীদের ভ্রমণের সুবিধার্থে ৯ জোড়া বিশেষ ট্রেন চলবে।
এবার ঈদের টিকিট শতভাগ অনলাইনে বিক্রি হবে বলেও জানান তিনি।
এর আগে মঙ্গলবার (২১ মার্চ) রেল ভবনে এক সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী জানান, আগামী ৭ এপ্রিল থেকে শুরু হচ্ছে ঈদুল ফিতরের আগাম টিকিট বিক্রি। ঈদযাত্রার সব টিকিট বিক্রি হবে অনলাইনে। কাউন্টারে কোনো টিকিট বিক্রি হবে না। এ লক্ষ্যে ১ এপ্রিল থেকে কাউন্টারে টিকিট বিক্রি না করার সিদ্ধান্ত হয়েছে। আর ঈদের ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ১৭ এপ্রিল থেকে।

রেলমন্ত্রী বলেন, এবারের ঈদের শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে। কমলাপুরে গিয়ে টিকিটের জন্য যাত্রীদের যেন ঘুরতে না হয় এবং তারা যেন বাসায় বসে টিকেট কাটতে পারে সেজন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার যদি কোনো ভুল-ত্রুটি হয় তবে সেটি আগামী কোরবানি ঈদে সংশোধন করা হবে।
মন্ত্রী আরও বলেন, এবার ঈদে ঢাকা থেকে বহির্গমন ট্রেনে মোট আসন সংখ্যা হবে ২৫ হাজার ৭৭৮টি। সবকটি টিকিট অনলাইনে বিক্রি করা হবে। এছাড়া ঢাকা ও জয়দেবপুর থেকে তিনটি ঈদ স্পেশাল ট্রেনে আরও তিন হাজার আসনের টিকেটও অনলাইনেই বিক্রি করা হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মো. হুমায়ুন কবীর, রেলওয়ের মহাপরিচালক মো. কামরুল আহসান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ