1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র : প্রধানমন্ত্রী জুলাই শেষ হবে সেদিন, যেদিন জনগণের অধিকার নিশ্চিত হবে সপ্তাহজুড়ে পুঁজিবাজারে সূচক কমলেও গড় লেনদেন বেড়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকেও নির্যাতন করা হয়েছিল : চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী তনু হত্যায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর ফের গ্রেপ্তার হাসপাতালে মিঠুন চক্রবর্তীকে নিয়ে দেবের আবেগঘন বার্তা ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৫ এক ভোটে ক্যারিকে পেছনে ফেলে আবারও বর্ষসেরা হেড প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

দেশের বাজারে স্বর্ণের দাম কমলো

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
  • ৮৪ Time View

দেশের বাজারে স্বর্ণের দাম রেকর্ড পরিমাণ বাড়ার পর তিন দিন না যেতেই এবার দাম কিছুটা কমলো। ভালো মানের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ১৬৬ টাকা ক‌মি‌য়ে ৯৭ হাজার ৬২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (২১ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

নতুন দাম অনুযায়ী, ভা‌লো মা‌নের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ৯৭ হাজার ৬২৮ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি স্বর্ণ ৯৩ হাজার ১৯৫ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি স্বর্ণ ৭৯ হাজার ৮৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ৬৬ হাজার ৫৪৩ টাকায় বিক্রি করা হবে। বুধবার (২২ মার্চ) থেকে স্বর্ণের এই নতুন দাম কার্যকর হবে।

তবে স্বর্ণের দাম কমা‌নো হ‌লেও রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। বর্তমানে ক্যাটাগরি ভেদে প্রতি ভ‌রি রুপা ১ হাজার ৭১৫ টাকা থেকে ১ হাজার ৫০ টাকায় বিক্রি করা হচ্ছে।

এর আগে, গত ১৮ মার্চ প্রতি ভরি স্বর্ণের দাম ৭ হাজার ৬৯৮ টাকা বাড়িয়ে ৯৮ হাজার ৭৯৪ টাকা নির্ধারণ করে বাজুস। গত বছরের ২৯ ডিসেম্বর পর্যন্ত প্রতি ভরি স্বর্ণের (২২ ক্যারেট) দাম ছিল ৮৭ হাজার ২৪৭ টাকা। এরপর কয়েক ধাপে স্বর্ণের দাম রেকর্ড পরিমাণ বেড়ে যায়। গত ১৪ জানুয়ারি ভালো মানের স্বর্ণের দাম ২ হাজার ৬৮৩ টাকা বেড়ে ৯৩ হাজার ৪২৯ টাকা হয়। এরপর ৪ ফেব্রুয়ারি স্বর্ণের দাম কিছুটা কমলেও ৯০ হাজারের ঘরেই থেকে যায়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ