1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র : প্রধানমন্ত্রী জুলাই শেষ হবে সেদিন, যেদিন জনগণের অধিকার নিশ্চিত হবে সপ্তাহজুড়ে পুঁজিবাজারে সূচক কমলেও গড় লেনদেন বেড়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকেও নির্যাতন করা হয়েছিল : চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী তনু হত্যায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর ফের গ্রেপ্তার হাসপাতালে মিঠুন চক্রবর্তীকে নিয়ে দেবের আবেগঘন বার্তা ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৫ এক ভোটে ক্যারিকে পেছনে ফেলে আবারও বর্ষসেরা হেড প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

আরাভ খানের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি : আইজিপি

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ মার্চ, ২০২৩
  • ৮১ Time View

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, আরাভ খান ওরফে রবিউল ইসলাম ওরফে আপন ওরফে হৃদয়ের বিরুদ্ধে ইন্টারপোল রেড নোটিশ জারি করেছে।
আজ সোমবার (২০ মার্চ) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালি থানার এনায়েতবাজার পুলিশ ফাঁড়ির উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
তিনি বলেন, আরাভ খানের বিরুদ্ধে রেড নোটিশ জারি করার জন্য ইন্টারপোলের কাছে পুলিশের পক্ষ থেকে আবেদন করা হয়েছিল। কিছুক্ষণ আগে জানতে পেরেছি, সেটা ইন্টারপোল করেছে।
আইজিপি বলেন, আরাভ খানকে ফিরিয়ে এনে আইন আওতায় নেওয়ার জন্য পুলিশের চেষ্টা অব্যাহত আছে। বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। তার পলায়নের ঘটনায় কোনো পুলিশ কর্মকর্তা জড়িত আছে কি না, সেটিও তদন্ত করে দেখা হবে।
আইজিপি বলেন, রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী কার্যক্রমের বিষয়টি নজরদারিতে আছে। যখন যেখানে যে অপরাধ হচ্ছে পুলিশ সেটি গুরুত্ব দিয়ে তদন্ত করছে।
চিত্রনায়িকা মাহিয়া মাহি ইস্যুতে আইজিপি বলেন, তার বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। আবার আদালত থেকে তিনি জামিন পেয়েছেন। তার মামলা তদন্তাধীন রয়েছে।
জানা গেছে, রবিউল ইসলাম ওরফে আরাভ খান পুলিশ পরিদর্শক মামুন এমরান খান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। সম্প্রতি ক্রিকেটার সাকিব আল হাসান তার দোকান উদ্বোধনে দুবাই গেলে এটি দেশজুড়ে আলোচনার জন্ম দেয়।
এ সময় সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায়, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ