1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিদ্যুৎ-জ্বালানি খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র : প্রধানমন্ত্রী জুলাই শেষ হবে সেদিন, যেদিন জনগণের অধিকার নিশ্চিত হবে সপ্তাহজুড়ে পুঁজিবাজারে সূচক কমলেও গড় লেনদেন বেড়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকেও নির্যাতন করা হয়েছিল : চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী তনু হত্যায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর ফের গ্রেপ্তার হাসপাতালে মিঠুন চক্রবর্তীকে নিয়ে দেবের আবেগঘন বার্তা ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৫ এক ভোটে ক্যারিকে পেছনে ফেলে আবারও বর্ষসেরা হেড প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

`বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা দিয়েছিল বলেই আমরা স্বাধীনতার সুফল ভোগ করছি’

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ মার্চ, ২০২৩
  • ৬৩ Time View

রেলপথমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. নুরুল ইসলাম সুজন এমপি বলেছেন, মার্চ মাস স্বাধীনতার মাস, এই মার্চ মাসে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়েছিল বলেই আমরা আজ স্বাধীনতার সুফল ভোগ করছি। বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের যে স্বপ্ন ছিল সোনার বাংলাদেশ গড়ার। সেই সোনার বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশ আজ সব দিক থেকে এগিয়ে যাচ্ছে, শিক্ষাখাতে সরকার ব্যাপক ভূমিকা রাখছেন। স্কুল ও কলেজগুলোতে নতুন নতুন বিল্ডিং নির্মাণ করেন শিক্ষা ব্যবস্থাকে উন্নত করে গড়ে তুলছেন। তিনি আরো বলেন, বর্তমানে কৃষকরা সুখে শান্তিতে বসবাস করছেন, দেশের এখন আর সারের সংকট হয় না। কৃষকরা তাদের উপাদিত পণ্যের ন্যায্যমূল্য পাচ্ছেন।
তিনি গতকাল শনিবার দুপুরে উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের ধনীপাড়া গাইঘাটা বালিকা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ৪তলা ভবনের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ময়দানদিঘী ইউপি চেয়ারম্যান আব্দুর জব্বারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর পঞ্চগড়ের নির্বাহী প্রকৌশলী মেহেদি হাসান, ময়দানদিঘী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নকিবুল হাবিব বাবালা, সাধারণ সম্পাদক মুকুল চন্দ রায়। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিমুল ইসলাম।
এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষকমন্ডলী, অভিভাবক, ম্যানেজিং কমিটির সদস্যরা সহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। ২ কোটি ৭২ লাখ টাকা ব্যায়ে এই চারতলা ভবনটি নিমাণ করো হয়েছে বলে শিক্ষা প্রকৗশল অধিদপ্তর পঞ্চগড় সুত্রে জানা গেছে।
পরে রেলপথমন্ত্রী কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের বোয়ালমারী বারুণী মেলার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন। প্রতি বছর চৈত্র মাসের প্রথম সপ্তাহে করতোয়া নদীর বোয়ালমারী বারুণী ঘাটে সনাতন ধর্মীদের গঙ্গা ¯œান ও মেলা অনুষ্ঠিত হয়ে থাকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ