1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:২৪ অপরাহ্ন

আরও ৭ জনের করোনা শনাক্ত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
  • ৫৩ Time View

করোনায় গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও ৭ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৫৮২টি নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ২ হাজার ৫৮০টি। পরীক্ষায় বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ২৭ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ২৯ শতাংশ।

দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৩৭ হাজার ৯৫৪ জনে। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৪৫ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ লাখ ছয় হাজার ৭০২ জন।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনা আক্রান্ত হয়ে দেশে প্রথম একজনের মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ