1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুজন হাসপাতালে ভর্তি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ মার্চ, ২০২৩
  • ৬৭ Time View

২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে আরও দুজন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
আজ মঙ্গলবার (৭ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দুজন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন ভর্তি দুজনেই ঢাকার হাসপাতালে ভর্তি রয়েছেন।
বর্তমানে দেশে সর্বমোট ২৮ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১৪ জন এবং ঢাকার বাইরে ১৪ জন রোগী ভর্তি রয়েছেন।
২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৭৬৮ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৩৬৮ জন এবং ঢাকার বাইরে ৪০০ জন রয়েছেন। একইসময়ে সারাদেশে ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগী ৭৩১ জন। ঢাকায় ছাড়প্রাপ্ত রোগী ৩৪৮ জন এবং ঢাকার বাইরে ৩৮৩ জন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি এবং এবছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট নয় জনের মৃত্যু হয়েছে। গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ৬২ হাজার ৩৮২ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২৮১ জন মারা যান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ