1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন

কাতারে এলডিসি সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ মার্চ, ২০২৩
  • ৬১ Time View

কাতারের রাজধানী দোহায় শুরু হয়েছে স্বল্পোন্নত দেশগুলোর পঞ্চম জাতিসংঘ সম্মেলন (এলডিসি-৫)। জাতিসংঘ মহাসচিবসহ বিশ্বের অন্যান্য নেতাদের সঙ্গে পাঁচ দিনের এ সম্মেলনের উদ্বোধনী পর্বে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ রোববার (০৫ মার্চ) কাতার জাতীয় কনভেনশন সেন্টারে এ সম্মেলন শুরু হয়। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানি ও জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সম্মেলনে যোগ দেন।

উদ্বোধনী অনুষ্ঠানের পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
এ ছাড়া বিকেলে বাংলাদেশ, লাওস ও নেপালের যৌথ আয়োজনে ‘২০২১ সালের উত্তরণের জন্য টেকসই ও সহজ রূপান্তর’ শীর্ষক বৈঠকে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ