1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
ইসরায়েলকে সহায়তা বন্ধের ঘোষণা ট্রাম্পের বিদেশি বিনিয়োগকারীদের ৫% পর্যন্ত লভ্যাংশ পাঠাতে লাগবে না কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি প্রিমিয়ার ব্যাংকে আরও ৩ স্বতন্ত্র পরিচালক মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে গোপালগঞ্জে সমাবেশ সৌদি প্রবাসীদের জন্য বড় সুখবর, ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চালুর তারিখ ঘোষণা বাংলাদেশ-পাকিস্তান সহযোগিতা ‘নতুন দৃষ্টান্ত’ গড়তে পারে: অর্থ উপদেষ্টা দুই ব্যাংকের পর্ষদে পাঁচ স্বতন্ত্র পরিচালক নিয়োগ ১০ লাখ ব্যবহারকারীর মাইলফলক স্পর্শ করে আশা জাগাচ্ছে দেশীয় মাধ্যম ফ্রিডার সিলেট নগরীতে ভেজাল পণ্য উৎপাদনের অভিযোগে ব্যবসায়ীকে কারাদণ্ড ও জরিমানা চ্যাম্পিয়নস লিগে রাতে মাঠে নামছে বার্সেলোনা, ফ্রিতে খেলা দেখবেন যেভাবে

টি-টোয়েন্টিতে বড় পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
  • ৭৩ Time View

টি-টোয়েন্টি ক্রিকেটে খুব একটা ধারাবাহিক দল নয় বাংলাদেশ। কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত গত টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই ম্যাচে জয় পেয়েছিল টাইগাররা। কিন্তু আধুনিক ক্রিকেটের সঙ্গে তাল মেলাতে টি-টোয়েন্টিতে আরও ভালো করতে নতুন করে ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগামী ২০২৪ সালে অনুষ্ঠিত হবে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের নতুন আসর। তাই এখন থেকেই দীর্ঘ মেয়াদি পরিকল্পনা করছে বিসিবি। এ জন্য ২২ থেকে ২৪ জন ক্রিকেটারকে নিয়ে আগামী এক বছরের জন্য পরিকল্পনা করেছে বোর্ড।

আগামী ৯ মার্চ শুরু হবে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজকে সামনে রেখে আগেভাগেই দল ঘোষণা করেছে বাংলাদেশ দল। যেখানে ৮ বছর পর জাতীয় দলে জায়গা হয়েছে রনি তালুকদারের, ফিরেছেন শামীম পাটোয়ারীও।

এর বাইরে বিপিএলে পারফর্ম করে নতুন তিন মুখ তানভীর আহমেদ, তৌহিদ হৃদয় এবং রেজাউর রহমান রাজাও স্কোয়াডে জায়গা পেয়েছেন। তৌহিদ ও রাজা আগেও বাংলাদেশ দলে ডাক পেলেও প্রথমবার সুযোগ পেয়েছেন তানভীর।

বৃহস্পতিবার (২ মার্চ) দল নির্বাচনের ব্যাখ্যা নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। সেখানে তিনি জানান, ‘বিশ্বকাপের পর এই প্রথম আমরা টি-টোয়েন্টি খেলব। একটা বিষয় মাথায় ছিল যে এবারের বিপিএলে অনেকজন খেলোয়াড় ভালো পারফর্ম করেছে। এটা মাথায় রেখেই আমরা আগাচ্ছি।’

নান্নু আরও বলেছেন, ‘আমরা আরেকটা বিষয়ও হাতে নিয়েছি যে আগামী এক বছরের জন্য কিছু খেলোয়াড়কে নিয়ে পরিকল্পনা সাজাচ্ছি। সেটা ২২-২৪ জনের হতে পারে। এদের নিয়ে আগামী এক বছরে একটা পরিকল্পনার মধ্যে এগোবো। বর্তমানে ফর্মে থাকা খেলোয়াড়দের নিয়েই এই সিরিজটা শুরু করছি আমরা।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ