1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২৫৫ ভোট পেয়ে মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত প্রধানমন্ত্রীকে সাথে নিয়েই ভোট দিলেন মির্জা ফখরুল সব রাজনৈতিক দল মিলে জুলাই সনদ বাস্তবায়নের সুনির্দিষ্ট অঙ্গীকার করেছে : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন কলেরা ভ্যাকসিন দেওয়া যাবে এক বছরের বেশি বয়সিদের: স্বাস্থ্যমন্ত্রী নিখোঁজের ৩ ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জনকে গ্রেপ্তার সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যাশা মির্জা ফখরুলে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবাকে কোনো দয়া বা চ্যারিটি হিসেবে নয়, বরং সাংবিধানিক ও নাগরিক অধিকার হিসেবে দেখছে সরকার পে স্কেলের গেজেট সেপ্টেম্বরে, ১ জুলাই থেকে কার্যকর

সুস্থ হয়েই জিমে ফিরলেন মার্ভেল তারকা জেরেমি রেনার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৭৪ Time View

সম্ভবত বছরের শুরুটা সবচেয়ে বাজে কেটেছে হলিউড অভিনেতা জেরেমি রেনারের। বরফের চাঁই সরাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েন ‘হকআই’ খ্যাত তারকা। মাথায় ও কোমরে মারাত্মক চোট পান জেরেমি। তবে খুশির খবর, চোট সারিয়ে ধীরে ধীরে সুস্থ হচ্ছেন তিনি।
গত মাসে জেরেমি হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। চলছে ফিজিওথেরাপি। এর মধ্যেই জিমে ফিরলেন তিনি। শারীরিক কসরতের ভিডিও পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিওতে লিখলেন ‘হোয়াটেভার ইট টেকস!’
‘হোয়াটেভার ইট টেকস!’ মার্ভেল অনুরাগীদের কাছে এই শব্দবন্ধের গুরুত্ব কতটা, তা নতুন করে বলে দিতে হয় না। ‘অ্যাভেঞ্জার্জ: এন্ডগেম’ ছবির মূলমন্ত্র ছিল এই শব্দবন্ধ। ‘অ্যাভেঞ্জার্জ: ইনফিনিটি ওয়ার’ ছবিতে থ্যানোসের তুড়ি মারার ফলে যে ‘ব্লিপ’ তৈরি হয়েছিল, তাতে হাওয়ায় মিলিয়ে গিয়েছিল গোটা দুনিয়ার অর্ধেক জনসংখ্যা।
তাদের ফিরিয়ে আনার লক্ষ্যে ফের এক জায়গায় মিলিত হয়েছিলেন পৃথিবীর সব থেকে শক্তিশালী সুপারহিরোরা। হারিয়ে যাওয়া প্রিয়জনদের ফিরিয়ে আনতে তাদের মন্ত্র ছিল ‘হোয়াটেভার ইট টেকস!’ সুস্থ হয়ে জিমে ফিরে সেই শব্দবন্ধ ব্যবহার করলেন জেরেমি। তাকে এক্সারসাইজ বাইকে দেখে খুশি অনুরাগীরা। সামাজিকমাধ্যমে লিখলেন, ‘সুপারহিরোর মতোই প্রত্যাবর্তন অভিনেতার।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ