1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
লেবাননে চলছে ইসরায়েলের হামলা, বৈরুতের হাসপাতাল রক্ষার আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ : অ্যাটর্নি জেনারেল অর্থনীতিকে অগ্রসর ও অন্তর্ভুক্তিমূলক করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী সংরক্ষিত নারী আসনে যাদের বেছে নেবে বিএনপি, জানালেন রিজভী সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু পুলিশে বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত হরমুজ প্রণালি নিয়ে মোজতবা খামেনির নতুন বার্তা বিশ্বকাপের আগে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা ১ হাজার উক্রেনীয় সেনার মরদেহ হস্তান্তর রাশিয়ার বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৬৪ বিলিয়ন ডলার

‘মাহমুদউল্লাহ বলেছে জানাবে, আমি জানি সে জানাবে না’

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৫০ Time View

জাতীয় দলের পঞ্চপাণ্ডবদের মধ্যে অন্যতম সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। লাল বলকে বিদায় জানিয়েছেন, সাদা বলে শুধু ওয়ানডেতেই টিকে আছেন। টি-টোয়েন্টি থেকে বাদ পড়েছেন তবে অবসর নেননি। বিপিএলেও নজরকাড়া কিছু করতে পারেননি। ফিল্ডিংয়ের অবস্থাও যাচ্ছে তাই। অনেকেই ভাবছেন ইংল্যান্ড সিরিজই তাই মাহমুদউল্লাহর শেষ পরীক্ষা।
সম্প্রতি ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েসবসাইট ক্রিকবাজের সঙ্গে কথা বলেছেন মাহমুদউল্লাহর অবসর বিষয়েও। সেখানেই তিনি বলেছেন, সে যদি টি-টোয়েন্টি কিংবা ওয়ানডে থেকে অবসর নিতে চায়, তাহলে সংবর্ধনার আয়োজন করবে বিসিবি।
বিসিবি সভাপতি আরও বলেন, মাহমুদউল্লাহর ব্যাটিং নিয়ে কোনো অভিযোগ নেই। তবে তার ফিল্ডিং নিয়ে আমি বিভিন্নজনের কাছ থেকে নেতিবাচক কথা শুনেছি। বয়সের সঙ্গে সব কিছুই বদলে যায়। যেমন রিফ্লেক্স, আইসাইট এবং রিঅ্যাকশন টাইম। মাহমুদ উল্লাহ আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একজন অলরাউন্ডার, কারণ কঠিন সময়ে তাকে আমরা বোলিং করাতাম।
তবে দেশের ক্রিকেটে অনেক অবদান রাখা পঞ্চপাণ্ডবকে মাঠ থেকেই বিদায় দিতে চায় বিসিবি। এ নিয়ে মাহমুদউল্লাহর সঙ্গে কথা হয়েছে জানিয়ে পাপন বলেন, আমি কয়েক দিন আগে মাহমুদউল্লাহকে ফোন করে বলেছিলাম, তোমার যদি অবসর নেয়ার কোনো পরিকল্পনা থাকে দয়া করে আমাদের জানাও। কারণ আমরা এমন একটা সুযোগ সৃষ্টি করব, যাতে তুমি একটা সিরিজ খেলার মাধ্যমে অবসর নিতে পারো। সে বলেছিল, আমাকে জানাবে। কিন্তু আমি জানি সে আমাকে জানাবে না। এখন পর্যন্ত শুধু তামিমই আমাকে জানিয়েছিল।
এই সময়ের বাস্তবতায় ক্রিকেটারদের বিদায়ী সিরিজ আয়োজন সম্ভব কি না এমন প্রশ্নে পাপন বলেন, এটা খুবই কঠিন, কারণ তিনটি ফরম্যাট। কিভাবে ভিন্ন তিন ফরম্যাটে বিদায়ী সিরিজ আয়োজন করা যায়? উদাহরণ স্বরূপ, মাহমুদউল্লাহ যদি মনে করে যে সে ওয়ানডে বা টি-টোয়েন্টি ছেড়ে দেবে, তাহলে আমরা তার জন্য মালিঙ্গা বা টেন্ডুলকারের মতো কিছু করতে পারি। তবে খেলোয়াড়রা যদি না চায়, তাহলে এই বার্তা দেব, তাদের ব্যাপারে আমরা কিন্তু প্রস্তুত। আমি মাশরাফীকে অনেকবার জিজ্ঞেস করেছি, কিন্তু সে চায়নি (বিদায়ী সিরিজ)। সে কিন্তু এখনো আন্তর্জাতিক ক্রিকেট ছাড়েনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ