1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন

শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের দলের চেয়েও বেশি গুরুত্ব দেন : আমু

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৩
  • ৫৬ Time View

মুক্তিযোদ্ধাদের উদ্দেশে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু বলেছেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধের আদর্শে দেশ পরিচালনা করছেন। তিনি তার দলের চেয়েও মুক্তিযোদ্ধাদের বেশি গুরুত্ব দেন। তাই আগামী নির্বাচনে আপনাদের বঙ্গবন্ধুকন্যার পাশে থাকা উচিত।

বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে ঝালকাঠি শিল্পকলা একাডেমি মিলনায়তনে মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশের আয়োজন করে জেলা মুক্তিযোদ্ধা সংসদ।

আমির হোসেন আমু বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে। এর ফলে বিএনপি-জামায়াতের মন্ত্রী-এমপিদেরও ফাঁসি হয়েছে। তাই তারা আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর ক্ষিপ্ত। আগামীতে আমরা ক্ষমতায় আসতে না পারলে, তারা সেই ক্ষিপ্ততার বহিঃপ্রকাশ ঘটাবে। সুতরাং আগামী নির্বাচনেও আওয়ামী লীগকে বিজয়ী করতে মুক্তিযোদ্ধাসহ সকল শ্রেণি-পেশার মানুষকে ভূমিকা রাখতে হবে, নৌকায় ভোট দিতে হবে।

ঝালকাঠির জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুমের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার দুলাল সাহা, নলছিটি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার তাজুল ইসলাম দুলাল চৌধুরী ও বীর মুক্তিযোদ্ধা শহিদ ইমাম পাশা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ